আহত রাশেদুল চাকরি পেলেন প্যারামাউন্ট টেক্সটাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রানা প্লাজা ধসের ঘটনায় ২০ দিন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকার পর গত চার মাস বেকার ছিলাম। এ সময় আমাকে আমার বাবা-মায়ের ওপর নির্ভর করতে হয়েছে। মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের উদ্যোগে প্যারামাউন্ট টেক্সটাইলে চাকরি হওয়ায় আমি এই বেকার জীবন থেকে মুক্তি পেলাম।’ বলছিলেন সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় আহত মো. রাশেদুল ইসলাম। রাশেদুল রানা প্লাজার নিউ ওয়েভ স্টাইলে কাজ করতেন। ঘটনার দিনই তিনি উদ্ধার হন। তাঁর ডান পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয়।মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের সহযোগিতায় ১৭ আগস্ট মো. রাশেদুল ইসলামের চাকরি নিশ্চিত হয় গাজীপুর জেলার শ্রীপুরে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডে। নিয়োগের পাশাপাশি রাশেদুলকে থাকার ব্যবস্থাও করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (অপারেশন) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইকবাল এনামুল কবীর। তিনি জানান, সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের পুনর্বাসনকাজ তাঁরা অব্যাহত রাখবেন।তহবিল থেকে দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা: মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২০ আগস্ট মো. রাশেদুল ইসলামকে ৫০ হাজার টাকার স্থায়ী আমানতপত্র দেওয়া হয়েছে। আমানতপত্রটি প্রদান করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।ভবিষ্যৎ পরিকল্পনা: মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের আওতায় আহত ব্যক্তিদের মধ্যে ১০০ জনকে বাছাই করে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে এর বাস্তবায়নও শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী মাস (সেপ্টেম্বর) থেকে প্রতি ১৫ দিন পর ১০ জন করে আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসিত করা হবে।ম্যাডোনা গ্রুপের সহযোগিতা: প্রথম আলোর মাধ্যমে ম্যাডোনা গ্রুপ রানা প্লাজায় আহত ব্যক্তিদের মধ্য থেকে ২০ জনকে সহায়তা করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। সহায়তা হিসেবে এই ২০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা খরচ ও অন্যান্য সহযোগিতা করা হবে।আরও যাঁরা সাহায্য দিলেন: খাগড়াছড়ি বার কাউন্সিল ১০,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০,০০০; গনি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১৮,০০০; নাহিদ সুলতানা ১০,০০০; নুরুল হক উপল ১০,০০০; ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২,৭২,৮২৪; লিটু ১,০০০; ফেডারেশন অব উইমেন ৫০,০০০; কিডস ক্যাম্পাস স্কুল ৩০,০০০; মিসেস সুলতানা ইসলাম ১০,০০০; ওয়াহিদা সুলতানা ও রেহানা মাহবুব ৯,০০০; দিলারা জাহান ১,০০০; মাহমুদা ১,০০০; এস এম বেলাল ২,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৫,০০০; ফারমিন মাওলা ১৫,০০০; ডা. শামস মাশরুক ১৫,০০০; মোহাম্মদ সেলিম ১,২৫,০০০; শেখ মো. তাসিম ৫,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১৫০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০,০০০; মো. নাজমুল করিম ২০,০০০; দ্য চার্চ অব কুষ্টিয়া ৩৫,০০০; নিলা মতিন ১০,৫০০; মো. শহীদুল ইসলাম ৩০,০০০; শাহানা বানু ১০,০০০; লোপা ৮,১৪০; ফারজানা ১,০০০; ডা. এ কে এম গজনবী ৪০,০০০; মো. মঞ্জুরুল করিম ২,০০০; নাসিমা জাহান চৌধুরী ২,০০০,০০; ফারাহ হামিদ ৫,০০০; সাদেক আহমেদ ৫,০০০; মাকসুদা বেগম ৫,০০০; কমলেশ রায় ৫০০; মো. মোশাররফ হোসেন ৬,০০০; রাবেয়া গাফফার ১০,০০০; ব্যারিস্টার মো. আলতাফ হোসেন ২০,০০০; অহিদুন নবী ৫,০০০; মাসুক ৩,৩০০; সাজ্জাদ জহির ৫,০০০; সুজিত বণিক ১,০০০; আকরামুল্লাহ ১০,০০০; সাদিকা মারিয়া হক ১৬,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ২৪,৩০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০; শাখাওয়াত হোসেইন ১,০০০; মিসেস শামীমা হোসেন ৪,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ২,০০০; যুক্তরাষ্ট্র ও কানাডাপ্রবাসীদের পক্ষ থেকে দেশি টেলিভিশনের সৌজন্যে ৪,৩৯,০০০।গত ৯ জুলাই পর্যন্ত তহবিলে মোট জমার পরিমাণ ছিল ১,৯৮,১১,৮০৯ টাকা। এর পর থেকে ২০ আগস্ট পর্যন্ত আরও জমা পড়েছে ১৫,২৯,৩১৪ টাকা। মোট জমার পরিমাণ দাঁড়াল ২,১৩,৪১,১২৩ টাকা। এখন পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৩৭,৩৫,৯১৮ টাকা। বাকি অর্থ ১০০ জনের পুনর্বাসনে ব্যয় করা হবে।