আহত সেনাদের পাশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড তারকা টম ক্রুজ সম্প্রতি জার্মানিতে আহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন মিশন ইম্পসিবল: গোস্ট প্রটোকল ছবির নায়িকা পলা প্যাটন। এই ছবিতে টম ক্রুজও রয়েছেন। ১১ ডিসেম্বর এক গোপন সফরে ইউনাইটেড সার্ভিস অর্গানাইজেশনের ওয়ারিয়র সেন্টারে গিয়ে আহত সেনাদের সঙ্গে দেখা করেন তাঁরা। সেখানে আহত সেনাদের এই দুই তারকা নিজেদের নতুন ছবিটি দেখান। টম ক্রুজ জানান, বড়দিন উপলক্ষে সেনাদের অবদানের কথা স্মরণ করে তাঁদের শুভেচ্ছা জানাতে তিনি এই সফর করেন। ওয়েবসাইট।