আগামীকাল মঙ্গলবার গুরুতর আহত ৫০ জনের পুরো চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১০ লাখ টাকা হস্তান্তর করা হবে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তাঁদের চিকিৎসা বাবদ আনুমানিক খরচ হবে ২০ থেকে ২৫ লাখ টাকা। জরুরি ভিত্তিতে বড় ধরনের অস্ত্রোপচার এবং আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যয় করা হবে এই তহবিলের সংগ্রহ। গতকাল সারা দিন ট্রান্সকমের সৌজন্যে ৫০০ বাক্স কোমলপানীয় বিতরণ করা হয়। এ ছাড়া এয়ারফ্রেশনার ২৫০ বোতল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রথম আলোর পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের বিপুল সহযোগিতায় এই তহবিলে গতকাল যোগ হয়েছে ৪,৮৩,৮০২ টাকা।গতকাল যাঁরা এই তহবিলে অর্থ জমা দিয়েছেন: হোসনে আরা, মগবাজার, ঢাকা ২০০০ টাকা; সাকান ইয়াংকির পক্ষে কবি মাকিদ হায়দার ৫০,০০০; আনিসুল হক, লেখক ও সাংবাদিক, প্রথম আলো ১,০০,০০০; ফয়সাল আজীম, প্রথম আলো, ১০০০; নাট্যজন তবিবুল ইসলাম বাবু, ঢাকা ৫০০০; নাট্যজন সাইদা ইসলাম, ঢাকা ৫০০০; ড. আয়েশা খাতুন, ঢাকা ৭০০০; মিথিলা চক্রবর্তী, ঢাকা ১০০০; আমিনুল হক, ধানমন্ডি, ঢাকা ১,০০,০০০; তাহমিনা হক, তেজগাঁও, ঢাকা ১০,০০০; হাসান পারভেজ, বনশ্রী, ঢাকা ১৫০০; কিউব রুট গার্মেন্টস হাউস, মহাখালী ঢাকা ১০,০০০; মো. আবুল বাশার, মহাখালী, ঢাকা ২০০; মো. বিপ্লব, কাঁঠালবাগান, ঢাকা ১৪০০; আরাফাত উদ্ জামান, প্রথম আলো ৫০০; মো. সামসুল আলম ও হোসনে আরা বেগম, ডেমরা ৫৫০০; মো. সাখাওয়াত হোসেন বারিদার, শিবগঞ্জ, বগুড়া ১০০০; শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ২৪৫০০; বাংলাদেশ সোসাইটি ফর এইচআরএম ১,০০,০০০; রওশন আরা খান ১০,০০০; শাহানারা হক ৬০০০; উষা জুট স্পিনারস লি. ২৫,০০০; সুলতানা জাহান কাকলী ২০০ এবং ঢাকা ব্যাংকে সরাসরি ১০০০ এবং এসওএফএস একাডেমিক প্রোগ্রাম, শান্তিনগর, ঢাকা ৩,১৮০ টাকা এবং মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানের দানবাক্স থেকে সংগৃহীত ১২,৮২২ টাকা। গতকালের মোট জমা ৪,৮৩,৮০২ টাকা। এ ছাড়া জমা পড়েছে বেশ কিছু ওষুধ, স্যালাইন ও বিস্কুট। গতকাল পর্যন্ত তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল ৬০ লাখ ২২ হাজার ১০২ টাকা।