আহা, কী আনন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পর সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডা—টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তিনটি জয়ই প্রেসবক্সে বসে দেখেছেন শুধু উৎপল শুভ্র চট্টগ্রাম ২০০৫পাঁচ বছর দুই মাস, ৩১টি পরাজয় ও ৩টি ড্র আর অসংখ্য বিনিদ্র রাতের পর এল সেই মাহেন্দ্রক্ষণ! ৩৫তম টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ। এনামুল জুনিয়রের বলে সিলি পয়েন্টে ক্রিস্টোফার পোফুর ক্যাচ ধরলেন মোহাম্মদ আশরাফুল—চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়ে উৎসবের রং ছড়িয়ে পড়ল পুরো দেশে। ১০ জানুয়ারি ২০০৫—ঘড়িতে তখন দুপুর ১২.৫৩।অধিনায়ক হাবিবুল বাশারের জোড়া হাফ সেঞ্চুরির (৯৪ ও ৫৫) বড় ভূমিকা ওই জয়ে। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাপিয়েও উজ্জ্বল এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসে উইকেটশূন্য বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক।গ্রেনেডা ২০০৯দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট, ৬৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর অপরাজিত ৯৬, ছক্কা মেরে জয়ের বন্দরে—সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের এক প্রদর্শনী এই টেস্ট। প্রথম ইনিংসে মাত্র ৫ রানের ব্যবধান (বাংলাদেশ পিছিয়ে), এটি তাই হয়ে দাঁড়িয়েছিল এক ইনিংসের ম্যাচ! সেখানে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দু দলের ব্যবধান হয়ে দাঁড়ান সাকিব। এক ওভারে দুই চার ও এক ছয়ে ম্যাচ শেষ করে দিয়ে একের পর এক পুরস্কারে এর স্বীকৃতি—ম্যাচ-সেরা, সিরিজ-সেরা, দেশের বাইরে প্রথম সিরিজ জয়ের ট্রফি। একসময়ের পরাক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ—হিপ হিপ হুর রে!সেন্ট ভিনসেন্ট ২০০৯টেস্টের আগের দিনও প্রতিপক্ষ সম্পর্কে অন্ধকারে বাংলাদেশ। শীর্ষস্থানীয় সব খেলোয়াড় ধর্মঘটে, পরদিন কোনোমতে একটা দল দাঁড় করিয়ে নামল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের বিপক্ষেও প্রথম ইনিংসে ৬৯ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তার ওপর ইনজুরিতে পড়ে ম্যাচের বাইরে চলে গেলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এতেই আগমনী বার্তা ঘোষিত হলো অধিনায়ক সাকিব আল হাসানের। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরি ও জুনায়েদ সিদ্দিকের ৭৮ রানে বাংলাদেশের ২৭৬ রানের লিড। ওয়েস্ট ইন্ডিজকে ১৮১ রানে গুটিয়ে দিয়ে দেশের বাইরে প্রথম জয়ে নেতৃত্ব দিলেন স্পিনাররা—৫ উইকেট নিয়ে পুরোভাগে মাহমুদউল্লাহ।