আহ্বায়ককে লাঠি দিয়ে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের টেরি বাজারে দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের লাঠিপেটায় সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক গুরুতর আহত হয়েছেন।আজ শুক্রবার সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে দলীয় কার্যালয়ে তাঁকে মারধর করা হয়। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে নগরের প্রবর্তক মোড়ে ছাত্রলীগ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।আহত আবদুল মালেককে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় গুরুতর জখম রয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নগরের টেরি বাজারের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী চলাকালে ছাত্রলীগের একাংশ লাঠিসোঁটা নিয়ে আবদুল মালেকের ওপর চড়াও হয়। এ সময় তারা আবদুল মালেকের মাথা ফাটিয়ে দেয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের কারণে মালেকের ওপর এক পক্ষ চড়াও হয় এবং তাঁর মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। আটকও নেই।’গুরুতর আহত মালেককে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরের প্রবর্তক মোড়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।