আড়াই কোটি টাকার কাপড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর, কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের কাপড়সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হোসেন আলী (৪০), সৈয়দ আলী (৪২), সুমন (২৭), জসীম (২৭), ইবনুল (২৭), হোসেন (৩০) ও আবুল (৪০)।আজ বেলা ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মশিউর রহমান সাংবাদিকদের জানান, গত ১৯ ডিসেম্বর রাতে শেরেবাংলা নগরে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ১০ থেকে ১১ জনের ডাকাত দল কাপড়গুলো লুটে নেয়। চীন থেকে আমদানি করা ওই কাপড়গুলো মিরপুরের একটি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের জন্য কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম থেকে যাত্রাবাড়ীর কোনাবাড়িতে নেওয়া হচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে কাপড়সহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা সাংবাদিকদের সামনে ডাকাতির কথা স্বীকার করেছে।মশিউর রহমানের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকার আন্তজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।