আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর চারটি রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা দুইটার দিকে আখাওড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করলে এসব রেলপথে চলাচল স্বাভাবিক হয়।রেলওয়ে সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনসংলগ্ন তারাপুর এলাকায় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর-প্রভাতী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চারটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া চারটি রেলপথ হচ্ছে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।রেলওয়ের কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করে। বেলা দুইটার দিকে ওই রেলপথগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।