আড়াই বছরে বিদেশে সাড়ে ১০ লাখ বাংলাদেশির কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের প্রথম আড়াই বছরে ১০ লাখ ৬৭ হাজার ৭৩৮ জন বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে।আজ রোববার সংসদ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, এ বি এম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন ও মারুফ সাকলান উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বিদেশে শ্রমশক্তি রপ্তানি বেড়েছে।সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুয়েত, সৌদি আরব ও মালয়েশিয়া সফর এবং সংযুক্ত আরব আমিরাতে যাত্রাবিরতির সময় সেসব দেশের শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য ধন্যবাদ জানানো হয়। এসব বৈঠকের কারণে বাংলাদেশে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি বেড়েছে বলে সভায় মত প্রকাশ করা হয়।একই সঙ্গে লিবিয়া থেকে ফেরত আসা ৩৬ হাজার কর্মীকে বিশ্বব্যাংকের সহায়তায় প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়।সভায় বলা হয়, এর আগে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের প্রথম আড়াই বছরে পাঁচ লাখ ৬৪ হাজার ৭৯৮ জন কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। অর্থাত্ বর্তমান সরকারের প্রথমার্ধে পূর্ববর্তী সরকারের তুলনায় ৮৯ ভাগ বেশি।বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, সরকারের প্রথম দিকে প্রায় আড়াই বছরে বিদেশে কর্মী পাঠানোর কাজ সরকার সন্তোষজনকভাবেই করেছে। এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি মন্ত্রণালয়কে নতুন শ্রমবাজার খুঁজতে বলা হয়েছে।