আড়িয়ল বিল নিয়ে বাপার গোলটেবিল হঠাৎ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়ে নির্ধারিত গোলটেবিল বৈঠক আজ মঙ্গলবার স্থগিত করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আড়িয়ল বিলে বিমানবন্দর: সম্ভাব্য পরিবেশগত প্রভাব’ শীর্ষক গোলটেবিল হওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত এ বৈঠকের খবর সংগ্রহ করতে সাংবাদিকসহ সংশ্লিষ্টরা ডিআরইউতে যান। কিন্তু আয়োজকেরা হঠাত্ জানান, গোলটেবিল বৈঠকটি স্থপিত করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ‘বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। গতকাল সংশ্লিষ্ট এলাকায় সহিংস পরিস্থিতি ও বিয়োগান্তক ঘটনার কারণে আপাতত গোলটেবিলটি স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে এ কার্যসূচি জানানো হবে।’এ বিষয়টি আগেই কেন জানিয়ে দেওয়া হয়নি, এমন প্রশ্নের জবাবে বাপার সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল গভীর রাতে গোলটেবিলটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই তা জানানো যায়নি।’