আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ না করার দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমী এলাকায় একটি রেস্তোরাঁয় জিয়া কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় জিয়া’ শীর্ষক আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বিএনপির এই নেতা বলেন, গতকালের সহিংসতার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। যার ফলে সেখানে মৃত্যুর ঘটনা ঘটে, মানুষ নির্যাতিত হয়।মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনুরোধ করব অবিলম্বে সরকার এই কর্মকাণ্ড থেকে, এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন এবং আড়িয়ল বিলে জনগণের যে অধিকার তা নিশ্চিত করবেন। সেখানে তারা যেন কোনো বিমানবন্দর নির্মাণ না করেন—এই অনুরোধ এবং দাবি আমাদের থাকবে।’