আয়-ব্যয় ও আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাজেটে আয়ের বিশাল পরিকল্পনা আছে, ব্যয়েরও নানা উৎসের কথা বলা আছে। বাজেট কিছু মানুষকে স্বস্তি দিয়েছে, অনেক মানুষকে হতাশও করেছে। আছে অসৎ মানুষের জন্য নানা সুবিধা। আছে নানা চমকও।অর্থমন্ত্রীর অশোভনীয় আশাবাদ সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপির আওতায় বিনিয়োগ হবে বিনিয়োগ বৃদ্ধিতে আমরা যথেষ্ট এগিয়েছি আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে এসেছে এবং জনজীবনে ফিরে এসেছে স্বস্তি দুদক পদ্মা সেতুর দুর্নীতির মামলার দ্রুত তদন্ত করে রহস্য উদ্ঘাটন করবে  অদূর ভবিষ্যতে সরকারি পাটকলগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে সমাজ হবে দুর্নীতিমুক্তবাজেট ইতিহাসএপ্রিল ৭, ১৮৬০ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অবসান হয়েছে। সরাসরি ব্রিটিশ শাসন শুরু। এরও দুই বছর পর প্রথম অর্থমন্ত্রী জেমস উইলসন প্রথম বাজেট উপস্থাপন করেনফেব্রুয়ারি ২৮, ১৯৪৮দেশ বিভাগের পর পাকিস্তানের অর্থমন্ত্রী মালিক গুলাম মোহাম্মদ প্রথম বাজেট উপস্থাপন করলেন৩০ জুন, ১৯৭২স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ ও পরিকল্পনামন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট উপস্থাপন করেনচমক সিঙ্গাপুরের আদলে একাধিক গাড়ি থাকলে অতিরিক্ত কর দিতে হবে। নতুন বাজেটে একক বা যৌথ মালিকানায় একাধিক মোটর কারের ক্ষেত্রে প্রযোজ্য আয়করের ৫০ শতাংশ অতিরিক্ত আয়কর দিতে হবে সবচেয়ে বেশি করপোরেট কর আসে সিগারেট কোম্পানি আর মোবাইল কোম্পানি থেকে। রাজস্ব আদায়ের সহজ পথটি এবারও নেওয়া হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল ও সিগারেট কোম্পানির করপোরেট কর ৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আগে ছিল ৩৫ শতাংশ, এখন হবে ৪০ শতাংশ। এর ফলে বেশি অর্থ দিতে হবে মূলত গ্রামীণফোন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিকে ছবি তোলার আগ্রহ আছে? কিংবা কম্পিউটারে ওয়েব ক্যাম বসিয়ে কথা বলা? আপনাদের জন্য সুখবর। এই দুই পণ্যের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে সবচেয়ে বড় চমক ছিল অর্থমন্ত্রীর বিশাল বক্তৃতা। এবার বক্তৃতার নামকরণ করা হয়েছে উন্নয়নের চার বছর: স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। ১৮৫ পৃষ্ঠার এই বক্তৃতার মধ্যে ৬৫ পৃষ্ঠাই পরিশিষ্ট। পুরো বক্তৃতা ও পরিশিষ্টের ৮০ ভাগেই আছে সরকারের উন্নয়নের ফিরিস্তিসংবিধানে যা আছেসংবিধানে বাজেট কথাটি উল্লেখ করা হয়নি ৮৭ (১) অনুচ্ছেদে বলা আছে, প্রত্যেক অর্থবছর সম্পর্কে ওই বছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি সংসদে উপস্থাপিত হবে—এটাই আসলে বাজেটসংসদের কর্তৃত্ব৮৩ অনুচ্ছেদ: সংসদের কোন আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোন কর আরোপ বা সংগ্রহ করা যাবে না।অসৎ মানুষের জন্য প্রযোজ্য করহারের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিলেই কালোটাকা সাদা নির্দিষ্ট হারে কর দিয়ে ফ্ল্যাট বা জমি কিনলে কোনো প্রশ্ন করা হবে না একের বেশি ফ্ল্যাট বা প্লট কেনা যাবে, কেউ প্রশ্ন করবে না। তবে একটু বেশি কর দিতে হবে তবে শেয়ারবাজারে যাঁরা এত দিন কালোটাকা সাদা করেছেন, তাঁদের জন্য এই সুযোগ আর থাকছে নাখানিকটা স্বস্তি ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ২০ হাজার টাকায় উন্নীত নারী করদাতা ও ৬৫-ঊর্ধ্ব পুরুষ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২৫ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতিবন্ধীদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ, আগে ছিল ২ লাখ ৭৫ হাজার টাকা আয়কর রিটার্নে জীবনযাত্রার বিবরণী দাখিল ঐচ্ছিক চাকরিজীবীদের আয়কর রিটার্নের ফরম আট পৃষ্ঠার পরিবর্তে দুই পৃষ্ঠা হবে চাকরিজীবীদের করমুক্ত বাড়িভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকায় উন্নীত১ জুলাই শুরু হওয়া নতুন অর্থবছর থেকেই এ বাজেট বাস্তবায়ন হবে। তবে রাজস্ব কার্যক্রম শুরু হয়েছে বাজেট পেশের সঙ্গে সঙ্গেবাজেট প্রক্রিয়াতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি জাতীয় অর্থনৈতিক পরিষদে পাস হয়ে এসেছেবিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ দাবি সমন্বয় করে অনুন্নয়ন ব্যয় তৈরি করা হয়বাজেট তৈরিতে স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ক্ষেত্রবিশেষে সদস্য এবং ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী ও রাজস্ব বোর্ডসবশেষে সংসদে ওঠার আগে মন্ত্রিসভায় অনুমোদন করা হয় প্রস্তাবিত বাজেটপ্রস্তাবিত বাজেটের সঙ্গে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সংসদে পাস হবে এ মাসেইমহাজোটসহ একাধিক সরকার এবারের বাজেটটি বাস্তবায়ন করবে