আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কমিশন সচিবালয়ে হিসাবটি জমা দেন।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরে সাংবাদিকদের বলেন, আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল। সে হিসেবে বিএনপির আয়-ব্যয়ের হিসাব আজ জমা দেওয়া হলো। তবে আয়-ব্যয়ের বিস্তারিত তিনি জানাননি।রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য ৩১ জুলাই সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। তবে ওই সময়ের মধ্যে বিএনপি হিসাব জমা দেয়নি। পরে কমিশন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায়।