আয়কর ফাঁকি: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আয়কর ফাঁকির মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির নেতা মতিউর রহমান ওরফে জালুকে আজ শুক্রবার কারাগারে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রতাপগঞ্জ বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।জালুর স্ত্রী হেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘থানায় গিয়ে জানতে পারি আয়করের ২০ হাজার ৬২০ টাকা বকেয়া আছে। আমার স্বামী ছয়-সাত বছর আগে ঠিকাদারি করতেন। এরপর সেই ব্যবসা তাঁর ছোট ভাই পরিচালনা করতেন।’বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন প্রথম আলোকে জানান, অর্থঋণ আদালতে আয়কর ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।