আয়কর ফাঁকির মামলায় হাশেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ পরোয়ানা জারি করে আগামী ৮ মার্চ মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।গত বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার কবির উদ্দিন মোল্লা ঢাকা বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় হাশেমের বিরুদ্ধে চার কোটি ৭৬ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়।