আয়কর বিবরণী জমার শেষ দিন ১৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ১৬ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। আজ রোববার রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই ঘোষণা দিয়েছে। আজই শেষ হয়েছে আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা।অন্যবারের মতো এবারও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন সময় বাড়ানোর দাবি করেছে। এনবিআরের প্রাথমিক হিসাবমতে, আজ পর্যন্ত সারা দেশের বিভিন্ন কর অফিসে সাত লাখ চার হাজার ২৫০ জন কর শনাক্ত নম্বরধারী (টিআইএন) তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। আয়কর পাওয়া গেছে ৯৫৬ কোটি ৩৫ লাখ টাকা।