আয়কর বিবরণী জমার সময় বাড়ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর বিবরণী জমার সময় ৩০ সেপ্টেম্বরের পর আর বাড়ানো হবে না। আজ বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সংস্থার চেয়ারম্যান বলেন, আয়কর বিবরণী জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর। এ বছর এটি আর পরিবর্তিত হবে না।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস-২০১১ পালন করা হবে। এ ছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ছয় দিনব্যাপী আয়কর মেলা ২০১১-এর আয়োজন করা হয়েছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালেও এ মেলা হবে।