আয়কর মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর মেলা শুরু হয়েছে। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাত দিনের এই মেলা আয়োজন করেছে। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম মেলার উদ্বোধন করেন। এ সময় এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় করদাতারা বার্ষিক আয়কর বিবরণী জমা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ, অনলাইনে কর পরিশোধসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন। রাজধানীর করমেলায় সকাল থেকে বিপুলসংখ্যক করদাতা ও দর্শনার্থীর সমাগম হয়েছে। এবার সাতটি বিভাগীয় শহরসহ মোট ১৯টি জেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।