আয়করের তথ্য প্রকাশে অস্বীকৃতি সোনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দাখিল করা আয়কর বিবরণী তথ্য অধিকার আইনের (আরটিআই) অধীনে প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। এটি ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, আয়কর বিভাগের পাঠানো এক চিঠির জবাবে সোনিয়া গান্ধী বলেছেন, এ ধরনের তথ্য প্রকাশের মধ্যে জনস্বার্থ-সংশ্লিষ্ট কিছু নেই।চেন্নাইয়ের তথ্য অধিকার আইন কর্মকর্তা ভি গোপালকৃষ্ণান ২০০০-০১ থেকে ২০১০-১১ অর্থবছর পর্যন্ত সোনিয়া গান্ধীর দাখিল করা আয়কর বিবরণী প্রকাশের দাবি জানান। এ ব্যাপারে জানাতে তথ্য অধিকার আইন ২০০৫-এর ১১ ধারা অনুসারে নয়াদিল্লির আয়কর বিভাগের সহকারী কমিশনার ও প্রধান সরকারি তথ্য কর্মকর্তা গত ২৩ জানুয়ারি সোনিয়াকে চিঠি পাঠান।জবাবে সোনিয়া গান্ধী লিখেন, স্বচ্ছতার নামে তৃতীয় পক্ষের কাছে এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ ব্যক্তিগত গোপনীয়তার প্রতি অনাকাঙ্ক্ষিত হুমকি সৃষ্টি করতে পারে। আয়কর আইন ১৯৬১-এর ১৩৮ ধারা অনুযায়ী আয়কর বিভাগের কাছে দাখিল করা ব্যক্তির এসব তথ্য গোপনীয় ও ব্যক্তিগত।