আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য পক্ষদিনের আলো ফুরিয়ে আসতে না আসতেই নেমে আসছে কুয়াশা। আর তা প্রভাব ফেলছে আইডিয়া কাপ ত্রিদেশীয় সিরিজের দিবা- রাত্রির ম্যাচে। পরে বোলিং করা দলের সামনে শিশির হয়ে উঠছে দ্বিতীয় প্রতিপক্ষ। এই শিশিরাতঙ্ক থেকে মুক্তি পেতেই তিন দলের আগ্রহে এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। অবশ্য ‘টস হারা মানেই ম্যাচ হারা’ যে নয়, সেটি প্রমাণ করতেই যেন টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে টস জিতেও আগে ব্যাট করল বাংলাদেশ, তুলল আগে ব্যাটিং করে টুর্নামেন্টের এ পর্যন্ত সর্বোচ্চ রান। যদিও শেষ পর্যন্ত ভারতের কাছে হেরেই শেষ হলো বাংলাদেশের ‘মিশন’।দলবদলজাঁ-পিয়েরে পাপাঁ। ফ্রান্সের ক্ষণজন্মা ফুটবলার। এই পরিচিতিকে ছাপিয়ে উঠতে না পারলেও বর্তমানে তিনি ফুটবল কোচ। অবশ্য এ ক্ষেত্রে এসে নাম-যশ তেমন করতে পারেননি। পারলে কী আর এমন নীরবে-নিভৃতে দলবদল হয় তাঁর! আরসি লেনস ছেড়ে নতুন বছরে নতুন ক্লাব শাতেরোতে নাম লেখালেন ম্যানেজার হিসেবে।মঞ্চায়নক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া ‘বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী’ ছাড়তেও রাজি নয়। বিশ্ব দেখল তা আরও একবার। তবে ১২৭ রানে অল আউট হওয়ার পরও সিডনি টেস্ট জেতার কারণ শুধু এটাই নয়। প্রতিপক্ষ পাকিস্তানও ভূমিকা রেখেছে এতে! অবাক হলেন? তা হতে পারেন, তবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান যেমন অসম্ভবকে সম্ভব করে জিততে পারে, তেমনি পারে জয়ের প্রায় উপকূলে পৌঁছেও হেরে বসতে। দেখলেনই তো!ইঙ্গিতকেপটাউন টেস্টের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়া একটা ইঙ্গিতই দিয়ে গেল মাখায়া এনটিনিকে। ক্যারিয়ারে দাঁড়ি টানার সময় এসে গেছে! আগের দুই টেস্টে মাত্র ২ উইকেট। গত বছরটাও ভালো কাটেনি, ছয় টেস্টে নিয়েছেন মাত্র ১৩ উইকেট। তার পরও দলে টিকে ছিলেন। ছিলেন বলেই এবার ১০১ টেস্টে ৩৯০ উইকেট পাওয়া এনটিনির বাদ পড়াটা ‘তাত্পর্যপূর্ণ’ হয়ে উঠেছে।ভয়২০০৫ সালে পেশাদার টেনিসে পা রাখা অ্যান্ডি মারে ১৪টি এটিপি শিরোপা জিতেছেন। প্রাইজমানি প্রায় ৯৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। তাঁর গায়ে অনেকেই ভবিষ্যতের এক নম্বর তারকার তকমা মেরে দিয়েছেন। কিন্তু নিজেই একটা শঙ্কার কথা জানিয়েছেন এই ব্রিটিশ তারকা—ক্যারিয়ারে তাঁর হয়তো গ্র্যান্ড স্লাম জেতাই হবে না। নিজের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই মারের, তবু তাঁর এই শঙ্কা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের দিকে তাকিয়ে। তাঁরা যে দুর্দান্ত খেলে চলেছেন এখনো।কীর্তিবয়সভিক্তিক ক্রিকেট দলে ফজলে রাব্বির কীর্তিটা সেভাবে প্রচার পায়নি পত্রপত্রিকায়। কিন্তু তিনি যা করেছেন সেটির মাহাত্ম্য কম নয়। খেলেছেন ২১২ রানের অপরাজিত ইনিংস। না, দীর্ঘ পরিসরের ক্রিকেটে নয়, এই ইনিংস তিনি খেলেছেন সীমিত ওভারের ক্রিকেটে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে মানিকগঞ্জ গভ. হাইস্কুলের পক্ষে ফজলে অপরাজিত ডাবল সেঞ্চুরি ধানকোড়া গিনিশ ইনস্টিটিউটের বিপক্ষে।