দূরত্বইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ম্যাচে মাশরাফি বিন মুর্তজা কেন খেললেন না, তা নিয়ে ছিল অনেক গুঞ্জন। সাকিব আল হাসানই নাকি দলে চাননি মাশরাফিকে। আর অধিনায়কের মনোভাব বুঝতে পেরে মাশরাফিই নাকি মায়ের অসুস্থতার অজুহাতে সরে দাঁড়িয়েছেন দল থেকে! ঘটনা যা-ই হোক, একটা সিরিজের মধ্যে এক দলের শীর্ষ দুই ক্রিকেটারের মধ্যে এমন দূরত্ব কাম্য হতে পারে না।শিক্ষার্থী সেরেনাটেনিসের বাইরেও একটা ক্যারিয়ার গড়ে তুলতে উঠে পড়ে লেগেছেন সেরেনা উইলিয়ামস। নখ পরিচর্যাকারী হতে ১২টি গ্র্যান্ড স্লামজয়ী যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ভর্তি হয়েছেন পাম বিচ নেল স্কুলে। লক্ষ্য একটাই, নখ পরিচর্যায় স্বীকৃত বিশেষজ্ঞ হয়ে ওঠা। ভবিষ্যতে তিনি যদি নখ পরিচর্যার দোকান খুলে বসেন, অবাক হবেন না যেন!দুঃসময়জাতীয় দল থেকে বাদ পড়েছেন। তবে যে কারণে ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ, সেই রান-খরা কাটানোর জন্য মরিয়া মোহাম্মদ আশরাফুল। শুভার্থীদের পরামর্শ দিয়েছিলেন কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার, সেটি উপেক্ষা করেও খেলেছেন জাতীয় ক্রিকেট লিগ। সুবিধা করতে পারেননি। ঢাকার হয়ে রাজশাহীর বিপক্ষে পেয়েছেন ‘পেয়ার’ ! দুঃসময় আর কাকে বলে!রেকর্ডএক ইনিংসে ছয় শূন্য! আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড ছুঁয়েও ওয়েস্ট ইন্ডিজকে হারাল জিম্বাবুয়ে। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসেও দুই ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ায় এক ম্যাচে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যা দাঁড়ায় ৮-এ।