সিদ্ধান্তক্রিকেটই খেলবেন না আর। ঘোষণা রকিবুল হাসানের। জাতীয় দলে আর সুযোগ হচ্ছে না, বয়সের ভারে ধার কমে গেছে খেলার—ব্যাপারটা তেমন নয়। দল থেকে বাদ পড়ার কারণে অভিমান আর ক্ষোভেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। কঠিনই, কারণ তাঁর বয়স যে মাত্র ২২!বৈপ্লবিকপ্রতিভার কমতি না থাকলেও মাঠে অনেক সময় চেনা যায় না পাকিস্তান ক্রিকেট দলকে। ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফ দুই অধিনায়কই কারণটা প্রকাশ করেছেন খোলাখুলি—সবার সহযোগিতা না পাওয়া। দলাদলি আর অন্তর্কলহ থেকে পাকিস্তান ক্রিকেটের চিরমুক্তির জন্য ‘অভিযুক্ত’দের দৃষ্টান্তমূলক শাস্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অপরাধভেদে সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট মেয়াদে নিষেধাজ্ঞা এবং মোটা অঙ্কের জরিমানা করেছে সাত ক্রিকেটারকে। কিন্তু এতেও কি বদলাবে পাকিস্তানের ক্রিকেট?ব্যর্থতারিয়াল মাদ্রিদের সুদিন ফেরাতে ২৫০ মিলিয়ন ইউরো খরচ করে গড়া হয়েছে দল। যাকে বলা হচ্ছে দ্বিতীয় নক্ষত্রপুঞ্জের যুগ। কিন্তু নক্ষত্রের আলোতেও দূর হলো না চ্যাম্পিয়নস লিগ-অন্ধকার। ২০০১-০২ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল গত ছয় বছরের মতো এবারও বাধা পড়ল শেষ ষোলোর গেরোয়। কাটা পড়ল টুর্নামেন্টে বহুবার তাদের যন্ত্রণার কারণ হওয়া লিঁওর কাছে।লজ্জা‘কোনো রকমে জীবন নিয়ে ফিরে এসেছি।’ অপহরণকারী দলের হাত থেকে মুক্তি পাওয়া কেউ এরকমটা বললে কোনো কথা ছিল না। কিন্তু এটা বলছেন মোহামেডান ফুটবল দলের খেলোয়াড়েরা। সিলেটে খেলতে গিয়ে স্থানীয় বিয়ানীবাজারের সমর্থক এবং সংগঠকদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় কয়েকজনের ‘আহত’ হওয়ার ঘটনা পেশাদার লিগের অপেশাদার আয়োজনই তুলে ধরছে। বন্ধুত্ববয়স বাড়লেও ব্যাটের ধার কিংবা সাফল্য-ক্ষুধা একটুও কমেনি। উল্টো শচীন টেন্ডুলকারের ফর্ম দেখে কেউ কেউ বলছেন, ভারতীয় এই কিংবদন্তি হয়তো টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ইনিংসটাকেও ছাড়িয়ে যাবেন একদিন। লারা কি এতে মন খারাপ করবেন? মোটেও না। বরং ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা জানিয়ে দিয়েছেন, রেকর্ডটা টেন্ডুলকার ভাঙলেই খুশি হবেন সবচেয়ে বেশি। বন্ধুর প্রতি তাঁর এতটাই টান, নিজের ছেলে থাকলে তাঁকে লারা না বানিয়ে টেন্ডুলকারই বানাতেন।