কৌতুক‘ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন হয়ে শচীন আমাকে তাড়া করে ফেরে!’ টেন্ডুলকারের হাতে বেধড়ক পিটুনি খাওয়ার পর বলেছিলেন শেন ওয়ার্ন, যা বিশ্ব ক্রিকেটে আলোচিত উক্তিগুলোর একটি। কিন্তু এত দিন পর ওয়ার্ন বলছেন এটা ছিল নিছকই কৌতুক, ‘আমি শচীন বা অন্য কাউকেই কোনো দিন ভয় পাইনি। যদি ভয় পেতাম, তাহলে ক্যারিয়ারে এতগুলো উইকেট নিতে পারতাম না।’ হঠাৎ এই সংশোধনীর প্রয়োজন পড়ল কেন, সেটিই রহস্য।অভিমান!পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠিটা বড় আঘাত দিয়েছে তাঁকে। একটা গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কত্ব নিয়ে দলকে ‘উদ্ধার’ করায় যখন তাঁর বাহবা পাওয়ার কথা, তখন দলে তাঁর উপস্থিতি ক্ষতিকর বলে বোর্ড তাঁকে ধরিয়ে দিয়েছে চিঠি। একটা ক্ষোভ-অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিলেন মোহাম্মদ ইউসুফ। তবে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে তাঁকে, কারণ সিদ্ধান্তটা ‘শুধু এখনকার জন্যই নেওয়া’ কিনা!বুমেরাংচট্টগ্রাম পোর্টসিটি ক্রিকেট লিগের (পিসিএল) দ্বিতীয় আসর উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শারজায়। লক্ষ্য এটিকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসা। যদিও আয়োজকদের যুক্তি, দেশে মাঠসংকটের পাশাপাশি প্রবাসী বাঙালিদের বিনোদনের খোরাক জোগাতেই তাঁদের এ উদ্যোগ। উদ্দেশ্য যাই হোক, শারজায় টুর্নামেন্টের অসংগতি ও অব্যবস্থাপনা এতটাই বেশি বেশি ধরা পড়েছে যে পিসিএল নামটা ঠিক রেখে কেউ কেউ বলছেন ‘পাড়ার ক্রিকেট লিগ’!আপত্তিএ নিয়ে শুরু থেকেই আপত্তি উঠেছিল ভারতে। ক্রিকেটের দেশ ভারতে কি এতই দর্শকের আকাল—মাঠে স্বল্পবসনা তরুণীদের নেচে দর্শক টানতে হবে। আইপিএলে চিয়ারলিডার আসার পর থেকে বিশুদ্ধবাদীরা তুলেছেন প্রশ্নটা। সম্প্রতি এ নিয়ে আলোচনা হলো ভারতের সংসদেও। মাঠে স্বল্পবসনা চিয়ারলিডারদের নাচানাচি ভারতীয় সংস্কৃতিবিরোধী দাবি করে এটা নিষিদ্ধের পক্ষে এক সাংসদের যুক্তি, ‘নাইট ক্লাবে যা দেখা যায় এখন তা দেখা যাচ্ছে মাঠে।’