সমাধানদিন দিন ব্যাপারটা যেভাবে জটিল হচ্ছিল, তাতে এমন একটা শঙ্কাও দেখা দিয়েছিল, সানিয়া-মালিকের বিয়েটাই না ভেস্তে যায়। এক পক্ষে মালিক-সানিয়া, অন্য পক্ষে ‘প্রথম স্ত্রী’ আয়েশা সিদ্দিকি। বিজেপি, শিবসেনার মতো রাজনৈতিক দল এবং এনজিওগুলো ব্যাপারটি নিয়ে যখন সক্রিয় হয়ে উঠছিল, তখন হঠাৎই সমস্যার সমাধান। সানিয়াকে পেতে আয়েশাকে তালাক দিয়েছেন মালিক। মানেটা দাঁড়াল, আয়েশাই মালিকের ‘প্রথম’ স্ত্রী। ওদিকে শুক্রবার দিনভর চলল নতুন নাটক—বিয়ে হয়েছে নাকি হয়নি!ফেরাস্পনসরদের মুখ ফিরিয়ে নেওয়া, স্ত্রী এলিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন—‘অপকর্মের’ পার্শ্বপ্রতিক্রিয়াটা দুঃসহ যন্ত্রণা হয়েই এসেছিল টাইগার উডসের জীবনে। তবে দুঃসময় পেছনে ফেলে গলফের এক নম্বর তারকা কোর্সে ফিরলেন অগাস্টা মাস্টার্স টুর্নামেন্টে। দর্শকদের দুয়ো-টুয়ো শুনতে তো হয়ইনি, উল্টো উডস পেয়েছেন সমর্থকদের অকুণ্ঠ সমর্থন। ‘স্বাগত টাইগার’, ‘শুভ প্রত্যাবর্তন’, ‘আমরা তোমাকে মিস করেছি’—দর্শকদের হাতে থাকা এমন ব্যানারই যেন বলছিল, গলফের জন্যই খেলাটায় থাকা চাই উডসের।অভিযানবিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। কিন্তু এরই মধ্যে আয়োজক দক্ষিণ আফ্রিকার পথে রওনা দিয়েছেন সার্বিয়ান ফুটবল সমর্থক সাসা জোভিচ। এত আগে রওনা দেওয়ার কারণ, তিনি দক্ষিণ আফ্রিকা পৌঁছাবেন হেঁটে! বুলগেরিয়া, তুরস্ক, মিসর, সুদান, ইথিওপিয়া ও বতসোয়ানার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছাতে তাঁকে পাড়ি দিতে হবে ১৬ হাজার কিলোমিটার। বিশ্বকাপ দেখার সাধ আছে, কিন্তু সাধ্য নেই এমন সমর্থকেরা অনুসরণ করতে পারেন জোভিচকে।প্রতিবাদকেউ খেলেন রক্ষণে, কেউ মধ্য মাঠে, আবার কেউ আক্রমণে। কিন্তু বাংলাদেশ লিগে শুকতারার বিপক্ষে কোনো পজিশনেই দেখা গেল না ড্যামি, এমেকা, বুকোলাদের। যাবে কী করে? তখন যে তাঁরা দর্শক গ্যালারিতে। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ার প্রতিবাদেই মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডানের নাইজেরিয়ান ফুটবলাররা।