আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লপএনসিএল টি-টোয়েন্টি খেলতে ঢাকায় ছুটে এসেছেন শোয়েব আখতার। টাকার চেয়ে তাঁর কাছে বড় ছিল আসলে এখানে খেলে পাকিস্তানের নির্বাচকদের কাছে নিজের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দেওয়া। কিন্তু সেটা পারেননি পাকিস্তানি এই স্পিড স্টার। সাইক্লোনস অব চিটাগংয়ের হয়ে তিন ম্যাচে নিয়েছেন মাত্র ১ উইকেট। ‘শ্বেতহস্তী’ পুষবে না বলে টুর্নামেন্টের মাঝপথেই তাঁকে ফিরতি বিমানের টিকিট ধরিয়ে দিয়েছে চিটাগং।বিরতিপুরো ক্যারিয়ারেই ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর লড়াইটা ছিল আসলে নিজের সঙ্গেই। নতুন নতুন রেকর্ড গড়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই লড়াইয়ে ক্ষান্ত দিলেন পোলভল্টের রানি ইয়েলেনা ইসিনবায়েভা। তবে এটি সাময়িক সময়ের জন্য। ২৭ বার রেকর্ডভাঙা এই উড়ালকন্যা বলে দিয়েছেন, অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে চোখ তিনি সরিয়ে নেননি।মানদণ্ডচারদিকে মেসি-বন্দনা। ‘জাদুকর’, ‘সর্বকালের সেরা’, ‘কিংবদন্তি’— মেসির প্রশংসায় ব্যবহূত এই বিশেষণগুলোও যেন এখন বাসি! তাঁর যা ফর্ম তাতে আর্জেন্টাইন ফুটবলারকে নিয়ে এমন মাতামাতি হতেই পারে। পেলেরও মেসি-বন্দনায় মাততে আপত্তি নেই। তবে একটা শর্ত আছে ফুটবল সম্রাটের। তাঁর চোখে কিংবদন্তি হতে গেলে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে মেসিকে করতে হবে এক হাজার গোল!সিদ্ধান্তসন্ত্রাসীদের বন্দুকের নিশানা থেকে প্রাণটা বাঁচাতে পেরেছেন। তবে সন্ত্রাসী হামলার ওই দুঃস্মৃতি তাড়া করে ফিরছিল ইমানুয়েল আদেবায়োরকে। গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ শুরুর আগে টিম বাসে টোগো ফুটবলারদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছিলেন না। আর ওটাই তাঁকে ঠেলে দিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের দিকে।