আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগমাঠে খেলছে দল। কোচ মাঠের বাইরে। এতেই একটা আভাস পাওয়া গিয়েছিল, মোহামেডান ফুটবল দলের কোচের দায়িত্ব ছেড়ে দিতে যাচ্ছেন মারুফুল হক। পেশাদার লিগ জয়ের জন্য ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় শেষমেশ পদত্যাগই করলেন মোহামেডানকে ফেডারেশন কাপ ও সুপার কাপ জিতিয়ে দেওয়া কোচ।প্রস্তাববেতন-ভাতা নিয়ে রিয়ালের সঙ্গে নাকি দরকষাকষি চলছে গঞ্জালো হিগুয়েইনের। বছরে ৬০ লাখ ডলার পারিশ্রমিক দাবি করেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। তবে এই খবরটা আর ‘নাকি-টাকি’র পর্যায়ে নেই—হিগুয়েইনকে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে চেলসি। লিভারপুলের ফার্নান্দো তোরেসকে দলে টানতে ব্যর্থ চেলসি এরই মধ্যে রিয়ালকে ভালো অঙ্কের একটা প্রস্তাবও দিয়েছে বলে খবর।একই দিনে৫ মে আর দশটা দিনের চেয়ে একটু আলাদাই হয়ে থাকবে টটেনহাম হটস্পার ও অলিম্পিক মার্শেইর জন্য। এই দিনেই যে দুটি ক্লাবের অপেক্ষার অবসান হয়েছে ৪৮ ও ১৮ বছরের। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এই দিনে ১৯৬২ সালের পর প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ করে নিয়েছে টটেনহাম। রেনেকে হারিয়ে ১৯৯১-৯২ মৌসুমের পর প্রথম ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছে মার্শেই। এই দিনেই ষষ্ঠবারের মতো লিগ কাপ জিতেছে ইন্টার মিলান।সিদ্ধান্তঅনির্দিষ্টকালের জন্য পোলভল্ট থেকে গত মাসে বিদায় নিয়েছেন ইয়েলেনা ইসিনবায়েভা। বয়স ২৭। ফর্মটাও ভালো যাচ্ছিল না। তাঁর সিদ্ধান্তে কেউ কেউ এমনও বলেছেন, আর হয়তো পোলভল্টে ফেরা না-ও হতে পারে তাঁর। কিন্তু ইসিনবায়েভা জোর দিয়েই বলছেন, তিনি ফিরবেনই। সামনের বছর তো অবশ্য তাঁকে দেখা যাবে মাঠে, সম্ভব হলে এ বছরই।