আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জনভারতের পেশাদার সার্কিটে জিতেছেন চারটি গলফ টুর্নামেন্ট। এবার এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন সিদ্দিকুর রহমান। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের দেড় শ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি জিতলেন ব্রুনাই ওপেন।ফেরাফুটবল থেকে অবসর নিয়েছেন ছয় বছর আগে। তার পর থেকে বলতে গেলে একরকম খবরের আড়ালেই ছিলেন রবার্তো বাজ্জো। ফুটবলে প্রত্যাবর্তন করে দীর্ঘদিন পর শিরোনামে ইতালির সাবেক স্ট্রাইকার। তবে খেলোয়াড় হিসেবে নয়, ইতালির কোচিং স্টাফের অংশ হয়ে।রেকর্ডকী কী রেকর্ডের মালিক তিনি, সেটা না বলে প্রশ্ন করা ভালো, কোন রেকর্ডটা নেই তাঁর? বিশ বছরের ক্যারিয়ারে অনেক ক্রিকেটীয় কীর্তির জন্ম দেওয়া শচীন টেন্ডুলকার গড়লেন আরও একটি রেকর্ড। তিনিই এখন সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার। ১৬৯ টেস্ট।পিসিবি-কাণ্ডঅন্তঃকলহের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিষিদ্ধ করেছিল মোহাম্মদ ইউসুফকে। ট্রেন্টব্রিজ টেস্টে দলের নতজানু পারফরম্যান্সের পর তাঁকেই আবার ফিরিয়ে আনল পিসিবি। ব্যাটসম্যান হিসেবে ইউসুফের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু ইউসুফকে ছাঁটাই করে কিছুদিনের মধ্যেই দলে ফিরিয়ে আনাটা পছন্দ হয়নি পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারেরই।