আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথমবিশ্ব টেনিসে আমেরিকা সাম্রাজ্য খুইয়েছে সেই কবে। এখন তাদের অবস্থা এতটাই খারাপ যে, কী পুরুষ কী মহিলা—টেনিসের দুটি র‌্যাঙ্কিংয়ের কোনোটিরই শীর্ষ দশে নেই কোনো মার্কিন প্রতিযোগী। ১৯৭৩ সালে পেশাদার টেনিসে র‌্যাঙ্কিং প্রবর্তনের পর এই প্রথম সেরা দশে জায়গা হলো না তাদের।সিদ্ধান্তচম্পকা রমানায়েকের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট দলে বোলিং কোচের পদটি ফাঁকাই ছিল। এখনো কাউকে পদটিতে নিয়োগ দেওয়া হয়নি, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনিই বাংলাদেশের পরবর্তী বোলিং কোচ। মাশরাফি-সাকিবদের কোচ হতে ক্লুজনারও রাজি।পদত্যাগব্যাপারটি কি অ্যাথলেটিকস ফেডারেশনে দীর্ঘদিন ধরে চলে আসা অসন্তোষের ফল! এমনটা ভাবা যেতেই পারে। কারণ, একসঙ্গে ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন ১৩ কর্মকর্তা। ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিপক্ষে ফেডারেশনে ‘একনায়কতন্ত্র’ কায়েমের অভিযোগ এনেই তাঁদের পদত্যাগ।সমর্থনকোচের পদ হারালেও আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের হূদয়ে ডিয়েগো ম্যারাডোনার জায়গাটি আগের মতোই অটুট। বিশ্বকাপের পর তাঁকেই কোচ হিসেবে রেখে দেওয়ার পক্ষে প্রকাশ্যে বলেছেন লিওনেল মেসি। কোচ পদ থেকে বাদ পড়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে যখন ‘দ্বন্দ্ব’ ম্যারাডোনার, তখন তাঁর পাশে কার্লোস তেভেজ। ‘এএফএ কথা রাখেনি’—বলে সংস্থার বিপক্ষে ম্যারাডোনার আনা ‘প্রতারণার’ অভিযোগকেই সমর্থন করছেন ম্যান সিটির স্ট্রাইকার।সংকেতএবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিতে পারেন ডেভিড বেকহাম। বয়স পঁয়ত্রিশ হলো, আর কত? ইংল্যান্ডের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো রাখঢাক না করেই জানিয়ে দিলেন, দলে ‘বুড়ো’ বেকহামের জায়গা নেই, ‘ভবিষ্যতের কথা ভেবেই আমার নতুন নতুন খেলোয়াড় দরকার। ইংল্যান্ডের পরের প্রীতি ম্যাচ সম্ভবত ফ্রান্সের বিপক্ষে নভেম্বরে ওয়েম্বলিতে। ঘরের মাঠে ম্যাচটি খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন বেকহাম, এমনই আশা ক্যাপেলোর।