অর্জনঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে আসামের বরদুলই ট্রফি জিতল আবাহনী। বাংলাদেশের পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের জন্য এই টুর্নামেন্ট জয় খুব বড় কিছু হয়তো নয়, তবে দেশের বাইরে শিরোপা জেতার মাহাত্ম্যই আলাদা। এমন সাফল্য যে আসে কালেভদ্রে। এর আগে দেশের বাইরে আবাহনী শিরোপা জিতছে দুটি—১৯৮৯-৯০ মৌসুমে কেরালার নাগজি ট্রফি, ১৯৯৪ সালে কলকাতার চার্মস কাপ।কীর্তিইউএস ওপেন টেনিসে এর আগে সাতবার খেলেছেন রাফায়েল নাদাল। সেমিফাইনাল পর্যন্তই থেমে যেতে হয়েছে। আটবারের চেষ্টায় অবশেষে সফল স্প্যানিশ তারকা। এবার ফাইনালে উঠে শিরোপাও জিতলেন। পূরণ করলেন ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’, পুরুষ টেনিসে যে কৃতিত্ব আছে আর মাত্র ছয়জনের।হুমকিঅন্য মেয়ের সঙ্গে স্বামীর সম্পর্কের খবর ফাঁস হয়ে যাওয়ার পর ওয়েইন রুনির বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন কলিন। পরে সমঝোতায় স্ত্রী ঘরে ফিরলেও দুঃসময় শেষ হয়নি ইংলিশ স্ট্রাইকারের। তাঁর স্পনসর কোকাকোলা জানিয়েছে, রুনির সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিলের কথা ভাবছে তারা।জুটিএকজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। শত্রুভাবাপন্ন দুই দেশের দুই খেলোয়াড় জুটি বাঁধলেন টেনিস কোর্টে। ইউএস ওপেনের ফাইনালও খেলে ফেললেন রোহান বোপান্না ও আইসাম-উল হক কোরেশি। মাইক-বব ব্রায়ান জুটির কাছে ফাইনালে হেরে গেলেও দুই দেশের মানুষের কাছে সম্প্রীতির একটা বার্তাই যেন পৌঁছে দিলেন তাঁরা।