দাবিউল্টোপাল্টা কথা বলার জন্য পাকিস্তান ক্রিকেটে ‘খ্যাতি’ আছে পিসিবির সভাপতি ইজাজ বাটের। সেই ‘খ্যাতিটা’ এবার বিস্তৃত হয়েছে ক্রিকেটের বিশ্ব পরিমণ্ডলেও। বাট সম্প্রতি বলেছেন, ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডেটি ইংল্যান্ড ইচ্ছা করেই হেরেছে। এবার তিনি পদত্যাগ চাইলেন আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাতের। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই শুধু পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতেই পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসির ম্যাচ পাতানোর তদন্ত শুরুর পেছনে বাট ‘অশুভ হাত’ দেখছেন লরগাতের।লজ্জাকমনওয়েলথ গেমস শুরুর বাকি মাত্র আর কয়েক দিন। তার পরও অ্যাথলেটদের জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি গেমস-পল্লি। এ নিয়ে বাইরের পর্যবেক্ষকদের মধ্যে চরম অসন্তোষ। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে কাজ শেষ করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছেন আয়োজকেরা। গেমসের প্রধান ভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামের বাইরে একটি নির্মাণাধীন ফুটব্রিজ ভেঙে পড়েছে। ধসে পড়েছে ভারোত্তোলন ভেন্যুর অস্থায়ী ছাদের একাংশ। যথাসময়ে গেমস-পল্লি তৈরি করতে না পারার ব্যর্থতাকে ‘জাতীয় লজ্জা’ হিসেবেই দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।আশাবাদতাঁরা ভালো বন্ধু। নিজ নিজ খেলায় সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ও। পড়তি ফর্মের কারণে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন তাঁরা। বলা হচ্ছে টাইগার উডস ও রজার ফেদেরারের কথা। নতুন করে দুজনের শিরোনামে আসার কারণ, ফেদেরারের একটি মন্তব্য। ‘আবারও আমরা র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরব এবং সেটা বেশি দিন দূরে নয়’—নিউইয়র্ক পোস্টকে বলেছেন সুইস তারকা।গুজব!অনমনীয়, আপসহীন হিসেবে একটা খ্যাতি আছে ম্যারাডোনার। প্রচণ্ড ইচ্ছা থাকার পরও নীতির সঙ্গে আপস করবেন না বলেই বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলের কোচের চাকরিটা ছাড়তে হয়েছে তাঁকে। সেই চাকরির জন্য এবার আপস করছেন ম্যারাডোনা! তাঁর কোচিং সহযোগীদের বাদ দেওয়া যাবে না—এই শর্ত তুলে রেখে নাকি তিনি আবার মেসি-তেভেজদের কোচ হতে রাজি।