আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রণোদনালাখপতি কিংবা ঢাকায় ফ্ল্যাটের মালিক হতে চান? চাইলেও এমন সুযোগ সবার হয় না। যেমনটা এবার হচ্ছে দিল্লি কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া বাংলাদেশের অ্যাথলেটদের। বাংলাদেশের কোনো অ্যাথলেট সোনা জিতলে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এ ক্ষেত্রে এক ধাপ এগিয়ে বাংলাদেশ ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশন। সোনাজয়ীদের ঢাকায় ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।স্বীকৃতিওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে যেমন ছিলেন ব্রায়ান লারা, ভারতে এখনো যেমন শচীন টেন্ডুলকার, তেমন একটা জায়গা বাংলাদেশ ক্রিকেট দলে এখনো এককভাবে নিতে পারেননি কেউ। তার পরও তেমন একটা জায়গায় যদি কাউকে কল্পনা করা হয়, তিনি যে সাকিব আল হাসানই হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই ড্যানিয়েল ভেট্টোরির। আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবকে আটকে বাংলাদেশ-বধের ছকও কষছেন নিউজিল্যান্ড অধিনায়ক।কারণসাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের তো বটেই, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছেন ওয়েইন রুনি। তবে মাঠের বিষয়াবলি নিয়ে নয়, খবরে এসেছেন বাইরের বিষয়াবলি নিয়ে। আর এসবের পেছনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন কারণ হিসেবে দেখছেন ইংলিশ স্ট্রাইকারের ফর্মহীনতাকে। ফর্মে থাকলে রুনির ব্যক্তিজীবন নিয়ে ভাবার অবকাশ সংবাদমাধ্যমের হতো না বলেই মনে করেন ম্যানইউ কোচ।কী হয়!কোর্টে জয়ের পর শূন্যে লাফিয়ে কি আর বুকে বুক ঠুকবেন তাঁরা? আগের মতোই কি আর একই ছাদের তলায় একই রুমে ঘুমাবেন? টেনিসের ‘মানিক জোড়’ ব্রায়ান সহোদর বব ও মাইককে নিয়ে এখন এমন প্রশ্নই উঠছে। আর এর মূলে ফ্লোরিডার তরুণী আইনজীবী মিচেল আলভারেজ! বব ব্রায়ানের সঙ্গে সম্প্রতি তাঁর বাগদান হওয়ায় দুই যমজ ভাইয়ের অনাগত দিনের কোর্টের এবং কোর্টের বাইরের জীবন নিয়ে বেশ কৌতূহলী হয়ে উঠেছে আমেরিকার টেনিস মহল।শূন্যতাইউরোপ বনাম আমেরিকা—রাইডার কাপের আকর্ষণটাই এই, ইউরোপের সেরা গলফারদের সঙ্গে লড়াই করবেন আমেরিকার গলফাররা। এর বাইরেও টুর্নামেন্টের আকর্ষণ, গলফ কোর্সে গলফারদের স্ত্রী-বান্ধবীদের উপস্থিতি। আর সবার ক্ষেত্রে সেটা দেখা গেলেও ব্যতিক্রম কেবল টাইগার উডস। বেচারা! র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন, হারিয়েছেন স্ত্রী এলিনকে। গলফ কোর্সে তাঁর এই একাকিত্ব যেন সাম্রাজ্যশূন্য কোনো সম্রাটেরই প্রতীক।