আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপর্যয়বাংলাদেশের ক্রিকেটাররা যখন স্তুতি আর পুরস্কারের বন্যায় ভাসছেন, তখন ঠিক বিপরীত অবস্থা নিউজিল্যান্ড ক্রিকেটারদের। নিউজিল্যান্ড ক্রিকেট-মহল যা ঘুণাক্ষরেও ভাবেনি, বাংলাদেশ সফরে সিরিজের ফলাফল তা-ই হয়েছে—বাংলাদেশ ৪: ০ নিউজিল্যান্ড। হতাশাজনক এই পারফরম্যান্সে দেশে ফেরা ভেট্টোরিদের সমানে মুণ্ডুপাত চলছে। কোচ ও অধিনায়ককে তলব করে জরুরি বৈঠকও ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট।সিদ্ধান্তপরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে ওয়েইন রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়াটা ছিল সময়ের ব্যাপার। রুনি নিজে ম্যানইউ ছাড়ার কথা জানিয়েছিলেন, কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও প্রকাশ্যে বলেছিলেন, আর ধরে রাখা গেল না রুনিকে। এরপর কোথায় যাচ্ছেন রুনি—এ নিয়েই যখন আলোচনা বিশ্ব ফুটবলে, তখনই মত বদলালেন ইংলিশ স্ট্রাইকার। ২০১৫ সাল পর্যন্ত ম্যানইউর সঙ্গে চুক্তিও করে ফেলেছেন।বাগদানদুজনকে একত্রে দেখা গেছে বেশ কয়েকবারই। এ নিয়ে যে প্রশ্নের মুখোমুখি হতে হয়নি, তা নয়। তবে ‘সম্পর্কটা স্রেফ বন্ধুত্বের’ বলে এসেছেন মারিয়া শারাপোভা এবং লস অ্যাঞ্জেলেস লেকার্সের স্লোভেনিয়ান তারকা শাশা ভুয়াচিচ। বিদ্যমান সম্পর্কটা গত মঙ্গলবার নতুন মোড় নিয়েছে বাগদানের মধ্য দিয়ে। আংটি বদলের কথা স্বীকার করেছে দুই পক্ষই।জিজ্ঞাসাআইসিসির ক্রিকেট র‌্যাঙ্কিং নিয়ে বিচ্ছিন্নভাবে অনেক সমালোচনাই শোনা গেছে ক্রিকেটারদের মুখে। একটা দলের সামর্থ্যের প্রতিফলন র‌্যাঙ্কিংয়ে থাকে না বলেই ক্রিকেটারদের অভিযোগ। ভারতের কাছে টেস্ট সিরিজ হারের পর অস্ট্রেলিয়া নেমে গেছে র‌্যাঙ্কিংয়ের পাঁচে। র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে সমালোচনার পাশাপাশি একটা প্রশ্নও তুলেছেন মাইক হাসি—অস্ট্রেলিয়া কি বিশ্বের পাঁচ নম্বর টেস্ট দল?কৌশলযখন-তখন বেজে উঠবে ক্রিকেটারদের মোবাইল। ফোনে পাতানো ম্যাচের নানা প্রস্তাব দেবেন বাজিকরেরা। কাঁড়ি কাঁড়ি ডলারের প্রলোভনও। কিন্তু সেই প্রস্তাব আইসিসিকে না জানালেই ফেঁসে যাবেন তাঁরা। বাজিকরদের রুখতে এমনই ছক কষছে আইসিসি। সবকিছু ঠিক থাকলে আগামী অ্যাশেজ কিংবা বিশ্বকাপেই ‘মাঠে’ নেমে পড়বেন আইসিসির ছদ্মবেশী এজেন্টরা।ঠিকানাগ্যালাতাসারাই বরখাস্ত করায় নাকি লাভই হয়েছে ফ্রাঙ্ক রাইকার্ডের! আসলে তিনি চাচ্ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের দায়িত্ব নিতে। লিভারপুলের নতুন মালিকপক্ষও তাঁকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। দুই পক্ষের চাওয়ার সমন্বয় হওয়ার আগে সাবেক বার্সেলোনা কোচকে দেখা যেতে পারে পুরোনো ক্লাব আয়াক্সেও; অন্তত সে রকমই শোনা যাচ্ছে।