জবাবনিউজিল্যান্ডের বিপক্ষে দলের ‘ভুবনজয়ী’ উচ্ছ্বাসে তিনি নিশ্চয়ই খুব বেশি গলা মেলাতে পারেননি। ব্যাটই যে কথা বলছিল না তাঁর হয়ে। যা-ও বা একটা ইনিংসে ১৮ রান খেললেন, তাতে বল খরচ করলেন ৫৩টি। রকিবুলের সমালোচনা কেন হবে না! সমালোচনার জবাব কীভাবে দিতে হয়? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে শুরু হওয়া জাতীয় লিগের প্রথম দুই ওয়ানডেতে রান করলেন যথাক্রমে ৮৯ ও ১০১। একেই বলে ব্যাটে জবাব!রায়লারা না টেন্ডুলকার, মুরালি না ওয়ার্ন—প্রায় দুই দশক ধরে বিশ্ব ক্রিকেটকে বিভক্ত করে রেখেছিল প্রশ্ন দুটো। সর্বসম্মত জবাব কখনো মিলবে না। তবে একটা ‘রায়’ কিন্তু পাওয়া গেল। ‘ক্রিকইনফো’র জুরিরা যে সর্বকালের সেরা বিশ্ব একাদশ করেছেন, তাতে ঠাঁই পেয়েছেন টেন্ডুলকার ও ওয়ার্ন। ঠিক টেন্ডুলকারের সঙ্গে লড়াইয়ে লারা এবং ওয়ার্নের সঙ্গে লড়াইয়ে মুরালিধরন হেরে গিয়ে ঠাঁই পেয়েছেন দ্বিতীয় একাদশে। চমক২০১০ সালের বিশ্বসেরা ৫ জন ফুটবলারকে বেছে নিতে বললেও তাঁর নাম থাকার কথা। কিন্তু ফিফা-ব্যালন ডি’অরের জুরিরা তাঁকে সেরা ২৩ জনের একজনও মনে করলেন না। অথচ এই সময়ে ডিয়েগো মিলিতো ইন্টার মিলানকে আক্ষরিক অর্থেই শিরোপাত্রয়ী জিতিয়েছেন। মিলিতোর তালিকায় না থাকা নিয়ে ইন্টার মিলান তো বটেই, তাঁর সাবেক ক্লাব জেনোয়া থেকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে। ম্যারাডোনা প্রতিক্রিয়া জানালে কিন্তু বিপদ। তিনি এটাকে আর্জেন্টাইনদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে বসতে পারেন!উপলব্ধিচুক্তিটা হয়েছে ২০০৬ সালের নভেম্বরে। অনেকেই বলেছেন, নিমবাসের সঙ্গে টেলিভিশন সম্প্রচার চুক্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিন্দুমাত্র লাভ হচ্ছে না। কিন্তু বোর্ড কি আর প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করে? শুধু করে, তা-ই নয়, বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল সরাসরি বলে দিলেন, নিমবাসের সঙ্গে চুক্তিটাকে চুক্তিই বলা যায় না।