তারকাসময়ের সেরা ব্যাটসম্যানদের নিয়ে আলোচনায় কখনোই নাম আসে না তাঁর। সেই তিনি এবার ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, বীরেন্দর শেবাগের কাতারে। টেস্ট ক্রিকেটে এই তিনজনেরই আছে দুটি করে ট্রিপল সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ৩৩৩ রান করে যে তালিকায় নাম লেখালেন ক্রিস গেইলও।উপলব্ধিযে গাড়ি দুর্ঘটনায় পড়ে তাঁর দুরবস্থার শুরু, আর কদিন পরই পূর্ণ হতে যাচ্ছে তাঁর এক বছর। এই সময়ে অনেক কিছুই হারিয়েছেন টাইগার উডস। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছেন, নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি, সংসারও। এতসব হারানোর মধ্যেও একটা ইতিবাচক দিক দেখছেন উডস, ‘এখন একটা ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারছি আমি।’ স্বপ্নকোচ হিসেবে কি কিছু চাওয়ার আছে স্যার অ্যালেক্স ফার্গুসনের? একসময় ছিল। আর সেটা আরেকটা ক্লাবের কোচ হওয়ার। কোন সেই ক্লাব? দ্য সান-এর কাছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের স্বীকারোক্তি, ‘জীবনে একবার বার্সেলোনার হব, এমন একটা ইচ্ছা ছিল আমার।’ তবে তাঁর কাছে এখন ম্যানইউও বার্সেলোনার মতো আদর্শস্থানীয় ক্লাব, ‘তাদের (বার্সেলোনা) চিন্তাধারা, আদর্শ—সব মিলিয়ে পুরো পরিবেশটা অসাধারণ। আমি সে রকম একটা ক্লাবেই আছি।’‘স্পেশাল’কোচ হয়ে যে ক্লাবে গেছেন সাফল্য পাইয়ে দিয়েছেন দলকে। ধারাবাহিক সাফল্যই তাঁকে আর দশজনের মধ্যে আলাদা করে তুলেছে। নিজেও নিজেকে দাবি করতে পারছেন ‘স্পেশাল ওয়ান’। কিন্তু রাফায়েল ফন ডার ভার্টের ‘স্পেশাল’ মরিনহো নন, হ্যারি রেডন্যাপ। ‘বিরক্তিকর’ মরিনহোর রিয়াল মাদ্রিদ ছেড়ে রেডন্যাপের টটেনহামে যোগ দিতে পেরে খুশিও ডাচ ফুটবলার ভার্ট।স্বপ্নভঙ্গভারত-শ্রীলঙ্কার অনুপস্থিতিতে গুয়াংজু এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে সোনা জয়ের ভালো একটা সম্ভাবনা ছিল বাংলাদেশের। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ফেভারিটও ভাবা হয়েছিল তাদের। কিন্তু যা ভাবা যায়নি ঘটল সেটাই। সহনীয় পর্যায়ের নয়, পাকিস্তানি মেয়েদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারলেন সালমারা। হাতছাড়া হলো এশিয়াডের সোনা।