আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জনএশিয়াডে এত দিন বাংলাদেশের সেরা অর্জন ছিল রুপা। সেটিকে এবার ছাড়িয়ে সোনার মুখ দেখল বাংলাদেশ। পুরুষদের ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে দেশকে সোনা এনে দিয়েছে ক্রিকেট দল। তবে এই সাফল্যে যেন ঢাকা পড়ে না যায় এশিয়াডের অন্যান্য ইভেন্টে দেশের প্রতিযোগীদের ব্যর্থতা।দাবিমাঠের পারফরম্যান্স তো লাগেই, টেস্ট মর্যাদা পাওয়ার জন্য লাগে শক্তিশালী ক্রিকেট অবকাঠামোও। অথচ যে দেশে এখন পর্যন্ত একটি ক্রিকেট মাঠ নেই, অনুশীলনের জন্য বিদেশ-বিভুঁইই ভরসা ক্রিকেটারদের, সেই আফগানিস্তানের জন্য টেস্ট মর্যাদার দাবি করে বসলেন সেদেশের পাকিস্তানি ক্রিকেট কোচ রশিদ লতিফ। কীর্তিডগ বলিঞ্জারকে সরিয়ে ব্রিসবেন টেস্টের চূড়ান্ত দলে তাঁকে জায়গা করে দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তবে তাঁর প্রতি আস্থা রেখে তাঁরা যে ভুল করেননি, সেটা প্রমাণ করতে সময় নিলেন না পিটার সিডল। ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে করলেন ক্যারিয়ার সেরা বোলিং। আর এমন কীর্তি কিনা ২৬তম জন্মদিনে!ঠিকানারিভালদো এখন কোথায়? কুইজের ভালো একটা প্রশ্ন হতে পারে এটি। বার্সেলোনা, এসি মিলানের সাবেক তারকা ২০০৪ সালে মিলান ছাড়ার পর ব্রাজিলের ক্রুজিরো, গ্রিসের অলিম্পিয়াকোস, এইকে এথেন্স এবং উজবেকিস্তানের বানিওডকরে খেলেছেন সাবেক এই ফিফা বর্ষসেরা। তাঁর সর্বশেষ ঠিকানা সাও পাওলোর রাজ্য চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সারির ক্লাব মোগি মিরিম।