অবনমনযাঁরা খুব কম সময় মহিলা টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তাঁদের অন্যতম দিনারা সাফিনা। তাঁর বর্তমান র্যাঙ্কিং দেখলে এটা ভেবে অবাকই হতে হয় একসময় তিনি শীর্ষ তারকা ছিলেন। আগের র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ছিল ৩৫। গত সোমবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাফিনা নেমে গেছেন ৭০-এ।দণ্ডএক ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির পুরোটাই কর্তন—‘নো’ বল করে শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান সুরাজ রণদিভ। ঘটনার পূর্বাপর জানা না থাকলে প্রথম লাইনটা পড়ে একটা সহানুভূতিই জাগতে পারে বোলারের প্রতি। কিন্তু রণদিভ নো বল করেছেন ইচ্ছাকৃতভাবে, বীরেন্দর শেবাগের সেঞ্চুরি আটকানোর জন্য। ক্রিকেটের চেতনার সঙ্গে ব্যাপারটা যায় না বলেই এই শাস্তি বোলারকে দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড।দলবদল২০১০ ফিফা বিশ্বকাপের আবিষ্কারই বলা যায় মেসুত ওজিলকে। টুর্নামেন্টের আগে কজনই বা চিনত তাঁকে! সেই ওজিলই এখন তারকা ফুটবলার। বিশ্বকাপের পর আরও একবার আলোচনায় এলেন ভেরডার ব্রেমেন ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে। এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল।প্রতিরোধএকটি এটিপি ও দুটি গ্র্যান্ড স্লাম—তিন তিনটি টুর্নামেন্টের ফাইনালে ফেদেরারের কাছে হেরেছেন অ্যান্ডি মারে। ব্যাপারটা তাঁর আত্মবিশ্বাসে এমনই চিড় ধরিয়েছিল যে মারে এমনও বলেছিলেন, (ফেদেরার টেনিসে থাকতে) তাঁর হয়তো গ্র্যান্ড স্লাম জেতা হবে না। সেই মারে ঘুরে দাঁড়ালেন টরন্টো মাস্টার্স সিরিজে। শিরোপা জিতলেন ফাইনালে সুইস তারকাকে হারিয়ে।কারণএইডেন ম্যাকগিনি এমন বড় কোনো ফুটবলার নন যে দলবদল করে খবরের শিরোনাম হবেন। তবু সেল্টিক থেকে স্পার্তাক মস্কোয় তাঁর যোগ দেওয়াটা খবরে এসেছে। তবে সেটা তাঁর দলবদলের কারণের জন্য। ১২ মিলিয়ন ইউরোয় স্পার্তাক মস্কোয় যোগ দেওয়ার পর আইরিশ এই ফুটবলার জানিয়েছেন, হত্যার হুমকি পাওয়ায় ভয়েই তিনি গ্ল্যাসগো ছেড়েছেন।