আয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপলব্ধিফুটবলের ‘ব্যাডবয়’—যখন খেলতেন এটাই ছিল গাজ্জা নামে বেশি পরিচিত পল গ্যাসকোয়েনের পরিচয়। ফুটবল ছাড়ার পরও নানা কাণ্ড-কীর্তি করে খবরের শিরোনাম হয়েছেন। দিনে দিনে তাঁকে নিয়ে যে ভাবমূর্তি গড়ে উঠেছে, সেটার সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার, ‘আমি মদ্যপ, তার অর্থ এই নয় যে আমি খারাপ মানুষ। একজন অসুস্থ কেউ ভালো হতে চাইছে—আমার ব্যাপারটা সে রকমই।’কীর্তিপ্রথম ভারতীয় গলফার হিসেবে পিজিএ টুর্নামেন্ট জিতেছেন অর্জুন অটওয়াল। দেশের সীমারেখা তুলে মহাদেশ ধরলে পিজিএ টুর্নামেন্ট জেতা ষষ্ঠ এশীয় তিনি। কলকাতার ছেলে অর্জুনের যুক্তরাষ্ট্রের উইন্ডহ্যাম চ্যাম্পিয়নশিপ জয়ের মাহাত্ম্যের শেষ এখানেই নয়—তিনি টুর্নামেন্ট জিতেছেন অবাছাই প্রতিযোগী হিসেবে, যা টুর্নামেন্টের ইতিহাসে গত ২৫ বছরের মধ্যে প্রথম।পরিবর্তনঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে একটা জায়গায় এক বিন্দুতে এসে মিলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান। নতুন কোচের অধীনে মৌসুম শুরু করতে যাচ্ছে তারা। মারুফুল হকের উত্তরসূরি হিসেবে এরই মধ্যে মোহামেডানে ফিরে এসেছেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। আর আবাহনী নতুন কোচ নিয়ে আসছে ইরান থেকে। নাম আলী আকবর।বিচ্ছেদনারীঘটিত সব কেলেংকারির খবর ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই গলফার টাইগার উডসের সঙ্গে এলিন নরডেগ্রেনের সম্পর্কটা ঝুলে ছিল মিহি সুতোর ওপর। ছিঁড়ব ছিঁড়ব করে শেষ পর্যন্ত ছিঁড়েই গেল সুতো—ছয় বছরের দাম্পত্যজীবনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেলেন উডস-এলিন।