আয়ারল্যান্ডে পায়জামা নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের একটি সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান বলেছে, পায়জামা পরে কোনো ব্যক্তি তাদের দপ্তরে ইন্টারভিউ দিতে যেতে পারবেন না। বিবিসির খবরে বলা হয়, গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ডামাসটাউন এলাকার সামাজিক কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান তাদের নোটিস বোর্ডে লিখেছে, পোশাক হিসেবে পায়জামা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়।এর আগে বেশ কয়েকবার পায়জামার মতো ঘুমানোর পোশাক সংবাদ শিরোনাম হয়েছিল। দুই বছর আগে আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের শহর বেলফাস্টের সেন্ট ম্যাথুস প্রাইমারি স্কুলের অধ্যক্ষ স্কুলটির শিক্ষার্থীদের মা-বাবার কাছে লেখা চিঠিতে কড়া ভাষায় বলেছিলেন, শিক্ষার্থীরা যেন পায়জামার মতো অগোছালো ও অমার্জিত পোশাক পরে স্কুলে না আসে।গত বছর ইংল্যান্ডের মিডলসবার্গের একটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ভালো ও মার্জিত পোশাকে স্কুলে পাঠানোর জন্য তাদের মা-বাবাকে অনুরোধ করেন।টেসকো নামে ইংল্যান্ডের কার্ডিফ ও ওয়েলস শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে পায়জামা পরে ও খালি পায়ে কোনো ক্রেতা বাজার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করে। এই ঘোষণার পর পায়জামার ইস্যুটা আরও বেশি আলোচনায় আসে।অনেকে আবার পোশাক হিসেবে পায়জামা পরার মধ্যে মনস্তাত্ত্বিক সমস্যা খুঁজে পান। এ ব্যাপারে বিলি ডিকসন নামের একজন ‘ছবিবিষয়ক পরামর্শদাতা’ বলেন, ‘সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠানে পায়জামা পরে কেউ যাক, এটা আমি সমর্থন করি না। তবে টেসকো কেন পায়জামা পরা ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল, এটা আমি বুঝতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘রাতে ঘুমানোর পোশাক হিসেবে অনেকে পায়জামা পরে আরাম বোধ করে। আপনাকে প্রথমেই ঠিক করতে হবে, আপনি কোন ধরনের কাজে যাচ্ছেন। কোথাও চাকরির জন্য পরীক্ষা দিতে গেলে নিশ্চয়ই আপনাকে ভালো পোশাক পরে যাওয়া উচিত।’জোয়ান বার্নি নামের একজন কলাম-লেখক বলেন, ‘পায়জামার মতো রাতের পোশাক কেবল ঘরে পরার জন্য ভালো।’ পায়জামাকে তিনি নোংরা ও অগোছালো পোশাক আখ্যা দিয়ে বলেন, এ ধরনের পোশাক শুধু বাসায় পরা যায়।