বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের করা এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।গত জুলাই মাসে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বেসরকারি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয়ের ওপর ১৫ শতাংশ কর ধার্য করা হয়।এর পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অগ্রিম কর দেওয়ার জন্য নর্থসাউথ বিশ্ববিদ্যালয় বরাবর একটি নোটিশ পাঠায়। আদালত অগ্রিম কর চেয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া নোটিশের কার্যকারিতাও দুই মাসের জন্য স্থগিত করেছেন।নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলি সাখাওয়াত্ হোসেন এ ব্যাপারে ‘প্রথম আলো’কে বলেন, ‘অগ্রিম কর চেয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়কে পাঠানো এনবিআরের নোটিশের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করায় বিশ্ববিদ্যালয়টিকে আর অগ্রিম কর দিতে হচ্ছে না।’