আয়েশা সিদ্দিকিকে তালাক দিলেন শোয়েব মালিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক সাবেক স্ত্রী আয়েশা সিদ্দিকিকে তালাক দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে শোয়েব আয়েশাকে দেওয়া তালাকপত্রে স্বাক্ষর করেছেন বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। মুসলমান সম্প্রদায়ের এক ধর্মীয় নেতা ইমরান কাদরি আজ বুধবার গণমাধ্যমের কাছে এ খবর জানান।অন্ধ্র প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আবিদ রসুল খান জানান, আয়েশা ভরন-পোষণের জন্য আগামী তিন মাসে ১৫ হাজার রুপি করে পাবেন। এর বাইরে কোনো ক্ষতিপূরণের কথা বলা হয়নি।আয়েশার মা ফারিশা সিদ্দিকি বলেছেন, ‘আয়েশা এ থেকে মুক্তি পাওয়ায় আমরা খুশি। আইনের মাধ্যমে আয়েশা সুবিচার পেয়েছে। আমরা তালাক চেয়েছিলাম, কোনো ক্ষতিপুরণ নয়।’তবে, শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আগামী ১৫ এপ্রিল বিয়ে করছেন।