আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ চতুর্থ জহুরুল হক-আবদুল্লাহ আলমুতী স্মারক বক্তৃতামালাবাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ বিজ্ঞানী আ মু জহুরুল হক এবং ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার বিজয়ী বিজ্ঞান লেখক আবদুল্লাহ আলমুতী শরফুদ্দিনের সম্মানে স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। ২০১০ সালের চতুর্থ আয়োজনে জীববিজ্ঞান বিষয়ে বক্তৃতা দেবেন পাট, পেঁপে ও রবারের জিন-নকশা উন্মোচনকারী বাঙালি বিজ্ঞানী মাকসুদুল আলম। তাঁর বক্তৃতার উপজীব্য বায়োইনফরমেটিক্স: বাংলাদেশের শিক্ষা ও অর্থনীতির একটি টেকসই স্তম্ভ। পাটের জিন-নকশা উন্মোচনের মাধ্যমে দেশে বায়োইনফরমেটিক্সের বিপুল সম্ভাবনার দ্বার উদ্ঘাটিত হয়েছে। মাকসুদুল আলম এ প্রযুক্তি কীভাবে দেশে গবেষণার শক্তি বাড়িয়ে শিক্ষার দৃঢ় বুনিয়াদ রচনার পাশাপাশি নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করছে তা তুলে ধরবেন। স্মারক বক্তৃতার ভৌত বিজ্ঞান বিষয়ে বক্তৃতা দেবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক ও ন্যানোপ্রযুক্তিবিদ ফারসীম মান্নান মোহাম্মদী। ন্যানোপ্রযুক্তিবিদ ফারসীম ‘ন্যানো: আগামী দিনের প্রযুক্তি’ শিরোনামের বক্তৃতায় ন্যানোপ্রযুক্তির মাধ্যমে আগামী দিনের বদলে যাওয়ার বিষয়গুলো তুলে ধরবেন। আজ ২১ নভেম্বর বিকেল সাড়ে চারটায় ঢাকার পলাশী মোড়ের ফ্রেপড মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক আতাউল করিম, আবেদ চৌধুরী, জেসমিন ও রাগিব হাসান আগের তিনটি স্মারক বক্তৃতায় অংশ নিয়েছেন। স্মারক বক্তৃতা সবার জন্য উন্মুক্ত।জানুয়ারিতে আন্তর্জাতিক মহাকাশ কর্মশালা জানুয়ারি ২০১০-এ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক মহাকাশবিষয়ক সংস্থা (APRSAF)-র মহাকাশ শিক্ষা ও উৎসাহিতকরণ কার্যকরী পরিষদের সভায় এ অঞ্চলের পরবর্তী মহাকাশ শিক্ষাবিষয়ক কর্মশালা বাংলাদেশে আয়োজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।জাপানের মহাকাশ সংস্থা (JAXA) ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে ২০১১ সালের ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে তিন দিনব্যাপী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক মহাকাশ শিক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালা ১৭ ও ১৮ জানুয়ারিতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটারে ও ১৯ জানুয়ারি বাংলাদেশের মহাকাশ গ্রাম বলে খ্যাত এনায়েতপুরের হাইস্কুলসংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হবে।এবারের মহাকাশ শিক্ষা কর্মশালার মূল উপজীব্য ‘মহাকাশ বিজ্ঞান ও শ্রেণীকক্ষে এর প্রযুক্তি প্রয়োগ’। এই কর্মশালায় মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মহাকাশ সম্পর্কে উপকরণসহ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা স্কুল ছাত্রছাত্রীদের মহাকাশ সম্পর্কে উৎসাহিত ও মহাকাশ বিজ্ঞান পড়ার জন্য অনুপ্রাণিত করতে সক্ষম হন। জাপান ও বাংলাদেশের মহাকাশ বিশেষজ্ঞেরা এ কর্মশালা পরিচালনা করবেন। জাপান মহাকাশ সংস্থার প্রেসিডেন্ট মি. কেইজি তাচিকাওয়া বাংলাদেশের মহাকাশবিষয়ক কর্মশালা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে এরই মধ্যে শুভেচ্ছাবাণী প্রেরণ করেছেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মহাকাশ শিক্ষাবিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্প্রতি আয়োজকদের একটি দল জ্যোতির্বিজ্ঞানী এ আর খানের নেতৃত্বে বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে কর্মশালার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশে এশীয় মহাসাগরীয় মহাকাশ শিক্ষাবিষয়ক কর্মশালা সম্পর্কে অন্যান্য বিস্তারিত বিবরণ www.aprsafsesib.org ওয়েবসাইট থেকে জানা যাবে।উদযাপিত হলো বিশ্ব বিজ্ঞান দিবসতথ্য ও প্রযুক্তির বর্তমান সময়ে বিজ্ঞান অনেক এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়ে চলছে। সাম্প্রতিককালে নতুন প্রজন্মের কাছে প্রযুক্তির আকর্ষণ বেড়েছে। প্রতিবছর ১০ নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার জন্য এ দিবসে নানা আয়োজন করা হয়ে থাকে। বিশ্ব বিজ্ঞান দিবস ২০১০ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ৫ নভেম্বর শুক্রবার শিশুদের বিজ্ঞানবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া সিরাজমিয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৈয়দ আলী আশরাফ জানায়, বিজ্ঞান তার খুব প্রিয় বিষয়। বিজ্ঞান বিষয় পড়তে ও জানতে ভালো লাগে। ভবিষ্যতে সে বিজ্ঞান বিষয় নিয়ে পড়ালেখা করার ইচ্ছা পোষণ করে। মণিপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সায়েমা আক্তার বলল, বিজ্ঞানের কারণে এখন অনেক দিকে উন্নতি সাধিত হচ্ছে। বিজ্ঞানের আবিষ্কারের বিভিন্ন দিক হিসেবে যোগাযোগ ও সেবামূলক কাজের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে অনেকখানি। শেরে বাংলানগর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাজিয়া ইয়াসমিন মহাকাশ সম্পর্কে জানতে আগ্রহী। তার বক্তব্য সৌরজগতের আটটি গ্রহের মধ্যে মানুষ বিজ্ঞানের মাধ্যমেই নানা তথ্য ও জ্ঞানবিজ্ঞান হিসেবে জানতে পারছে। গ্রিন হেরাল্ড স্কুলের ছাত্র নাসিম চিকিৎসাশাস্ত্রে নানা উন্নতির কথা বলে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১০ নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবসের দিন অনুষ্ঠিত হয়। আবদুল্লাহ আল রাশেদডিসেম্বরে শুরু হচ্ছে গণিত উৎসব ২০১১দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা এবং সেই সঙ্গে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগদানের জন্য বাংলাদেশ দলের সদস্য বাছাইয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১ ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়েছে। বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে এবারের লড়াই। বরাবরের মতো এবারের উৎসবের পৃষ্ঠপোষক আমাদের ব্যাংক—ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড; আর সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। এবার ১৩টি গণিত অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। রংপুর, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, যশোর, খুলনা, রাঙামাটি, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চূড়ান্তপর্বে অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেরাদের নিয়ে আয়োজন করা হবে সপ্তম বাংলাদেশ গণিত ক্যাম্প। গণিত ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশ গণিত দল, যা আগামী জুলাইয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে। এ ছাড়া থাকবে ২৩তম এশীয় প্রশান্ত মহাসাগরীয় গণিত অলিম্পিয়াডে (এপিএমও) অংশগ্রহণের সুযোগ। আঞ্চলিক উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের তারিখ অচিরেই প্রথম আলো ও অলিম্পিয়াডের ওয়েবসাইটে (www.matholympiad.org.bd) ঘোষণা করা হবে।ক্যাটাগরিচারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।ক. প্রাইমারি, বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫। খ. জুনিয়র, বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।গ. সেকেন্ডারি, বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।ঘ. হায়ার সেকেন্ডারি, বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।গণিত ক্লাবগুলোর প্রতিঅন্যান্য বছরের মতো এবারও নির্বাচন করা হবে ২০১০ সালের সেরা গণিত ক্লাব। এ জন্য দেশের গণিত ক্লাবগুলোকে তাদের বিস্তারিত তথ্য এবং ২০১০ সালের কার্যক্রম গণিত অলিম্পিয়াড কমিটি বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। ঠিকানা: গণিত উৎসব ২০১১, প্রথম আলো (ষষ্ঠ তলা), ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া যেকোনো ব্যাপারে জানতে উৎসবের সমন্বয়কারী বায়েজিদ ভুঁইয়ার (০১৯১৭০৯৩১৯১) সঙ্গে যোগাযোগ করা যাবে। গণিত অলিম্পিয়াড ডেস্কগণিত শিক্ষণ কর্মসূচি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন হূদয়ে বাংলাদেশের (http://hridoyabangladesh.org/gsk.html) উদ্যোগে দ্বিতীয় গণিত শিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকার ২৫ জন গণিত শিক্ষক-শিক্ষিকাকে গণিতবিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। শিক্ষকেরা নিজ নিজ এলাকার শিক্ষার্থীদের একটি দলকে প্রশিক্ষণ দেবেন। কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিক্ষক-শিক্ষিকাদের সাদা কাগজে নিজের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও যোগাযোগের পূর্ণ ঠিকানা এবং দুই কপি ছবিসহ আবেদন পাঠানোর জন্য আহ্বান করা হয়েছে। আবেদনপত্র পাঠাতে হবে: জামিল সারোয়ার ট্রাস্ট, ২৭৮/৩ এলিফ্যান্ট রোড (চতুর্থ তলা), কাঁটাবন ঢাল, ঢাকা—এই ঠিকানায়। প্রয়োজনে যোগাযোগ: আইয়ুব সরকার (০১১৯১৩৮৫৫৫১)।