আয়োজন
গণিত ক্লাব সমাবেশবাংলাদেশের বিভিন্ন স্থানে গণিতে উর্যাসাহীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। তাদের অনেকেই বিভিন্নভাবে নিজেরা গণিতের চর্চা করে বা করার চেষ্টা করে। তবে বেশির ভাগ জায়গায়ই এই চর্চাটা হচ্ছে অনেকটা ব্যক্তিগতভাবে, ঠিক সংঘবদ্ধভাবে নয়। অনেকেরই ধারণা নেই কীভাবে গণিতের চর্চা শুরু করতে হবে? কী কী বই পড়তে হবে, তা কোথায় পাওয়া যাবে ইত্যাদি। এসব কাজ করা অনেকটাই সুবিধা হয় যদি একটা ক্লাব থাকে। একই এলাকার গণিত উর্যাসাহীরা একসঙ্গে বসে একসঙ্গে গণিতচর্চা করতে পারে। এখন প্রশ্নটা আসে যে গণিত ক্লাব শুরু করা যায় কীভাবে? ক্লাস আয়োজন করব কীভাবে? কী পড়াতে হবে?তো এসব প্রশ্ন যাঁরা করছেন, যাঁরা বিভিন্ন স্থানে গণিত ক্লাব খুলেছেন বা খুলতে চান তাঁদের নিয়েই বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজন করেছে গণিত ক্লাব সমাবেশ। স্থান: ফ্রেপড মিলনায়তন, পলাশীর মোড়, ঢাকা। তারিখ: ২৮ সেপ্টেম্বর, শুক্রবার। সময়: সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সমাবেশে অংশ নিতে কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। আগ্রহীদের নিচের তথ্যগুলোসহ ই-মেইল করতে হবে এই ঠিকানায় : [email protected]নাম (যিনি আসবেন), এলাকা বা প্রতিষ্ঠানের নাম (স্কুল/কলেজ), ক্লাবের নাম (যদি থাকে), ক্লাবের কার্যক্রম সংক্ষেপে, যোগাযোগের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর।প্রয়োজনে: অভীক রায় (০১৯১২২৪৪৯৩০) বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন আগামী ৫-৬ অক্টোবর সিরাজগঞ্জের এনায়েতপুরে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ-২০১২’ উদ্যাপন করবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। অনুষ্ঠানে প্রথম দিন ৫ অক্টোবর স্পেস আর্ট ও ওয়াটার রকেট প্রতিযোগিতা এবং ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে শোভাযাত্রা, বিতর্ক, কুইজ, বক্তৃতা এবং পুরস্কার বিতরণী পর্ব।যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল স্পেস উইক অ্যাসোসিয়েশন সারা বিশ্বে এই সপ্তাহ উদ্যাপনে সমন্বয় করে থাকে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ২০০৩ সাল থেকে এ সপ্তাহ উদ্যাপন করে আসছে। এবার অনুষ্ঠিত হবে এর দশম আয়োজন। বিজ্ঞপ্তি।