প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১১ পাচ্ছেন পরিচালক ই আর খান ও সাংবাদিক অনুপম হায়াৎ। আগামী ২৬ অক্টোবর এই পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্ট -এর পরিচালক প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন। ২৬ অক্টোবর প্রয়াত ফজলুল হকের মৃত্যুবার্ষিকী। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা, সঙ্গে থাকবে সম্মাননাপত্র ও ক্রেস্ট। ফজলুল হক স্মৃতি কমিটি প্রতিবছরই দুজন ব্যক্তিত্বকে এ পুরস্কার দিয়ে আসছে।