ই-তথ্যকোষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো জাতীয় ই-তথ্যকোষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ভাষার এই ই-তথ্যকোষ হচ্ছে মানুষের জীবনযাপন-সম্পর্কিত তথ্য ও জ্ঞানভান্ডার।আজ রোববার প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে ই-তথ্যকোষ উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ জনগণের ক্ষমতায়ন ও আমাদের আর্থসামাজিক উন্নয়নে ই-তথ্যকোষ কার্যকর ভূমিকা পালন করবে। এখন থেকে জনগণকে কৃষি ও স্বাস্থ্যসম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য অর্থ খরচ করে জেলা কিংবা উপজেলা শহরে যেতে হবে না। এর বদলে তারা নিকটবর্তী ইউনিয়ন পর্যায়ের তথ্য ও সেবাকেন্দ্র থেকে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে।প্রধানমন্ত্রী সব মোবাইল কোম্পানিকে তাদের কনটেন্ট বাংলায় তৈরি করার অনুরোধ জানান, যাতে জনগণ তথ্য বুঝতে এবং তা তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে। ই-তথ্যকোষ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এই ডিজিটাল জ্ঞানভান্ডার ব্যবহার করে জনগণ কীভাবে লাভবান হতে পারে, সে সম্পর্কে তাদের জানাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।এটুআই প্রকল্পের পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন, ৫০ হাজার পৃষ্ঠার এই তথ্যকোষে চার ঘণ্টার অডিও এবং ২২ ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে। আরও ১০০ পৃষ্ঠার তথ্য-উপাত্ত রয়েছে, যা সম্পাদনার পর সংযুক্ত করা হবে। জনগণকে আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কে জানাতে ই-তথ্যকোষ বিষয়ে মিডিয়া ক্যাম্পেইন পরিচালিত হবে।এই কেন্দ্রে (http://infokosh.bangladesh.gov.bd) বাংলাদেশ এবং এর জনগণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সুযোগ-সুবিধা, নন-ফার্ম এন্টারপ্রাইজেস, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প-বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রচুর তথ্য রয়েছে।প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এ টু ওয়ান) প্রকল্প পরিচালক এম নজরুল ইসলাম খান, ইউএনডিপির আঞ্চলিক পরিচালক স্টিফেন প্রেইজনার ও অ্যাকশন এইডের আঞ্চলিক পরিচালক ফারাহ কবির উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দুই শতাধিক সরকারি ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এটুওয়ান যৌথভাবে এই ই-তথ্যকোষ তৈরি করেছে। বাসস।