ই-মেইলে এসএসসি পরীক্ষার ফল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে প্রাপ্ত নম্বরসহ বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীরা ই-মেইলে জানার সুযোগ পাবে। রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে এ বিষয়ে বিনামূল্যে অগ্রিম নিবন্ধন চলছে।মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে মন্ত্রণালয়ের ২৩ ধরনের সেবা প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে।ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সিস্টেম অ্যানালিস্ট মো. মনজুর কবীর প্রথম আলোকে বলেন, পরীক্ষার ক্রমিক নম্বর এবং ই-মেইল ঠিকানাসহ নিবন্ধন করলেই ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা তা জানতে পারবে।