ই-মেইলে হুমকি: মারুফ চতুর্থ দফায় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রহমানকে চতুর্থ দফায় আরও এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিন দফায় নয় দিনের রিমান্ড শেষে মারুফকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ সোমবার আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডের আবেদন জানায়। মহানগর হাকিম জি এম আল মাসুদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে মারুফ হোসেনের পাঠানো ওই ই-মেইলে লেখা ছিল, ‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের ওপর ও পুলিশের ওপর হামলা চালানো হবে।’ এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করে।