ই-মেইলে হুমকিদাতা মারুফ আরও ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রহমানকে তিনদিনের রিমান্ড শেষে আজ রোববার আদালতে হাজির করা হয়। ডিবি পুলিশ মারুফকে আদালতে হাজির করে আরো ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। কিন্তু মহানগর হাকিম জুলফিকার হায়াত মারুফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ মারুফকে গ্রেপ্তার করেন।উল্লেখ্য ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো ওই ই-মেইলে লেখা ছিল-‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের ওপর ও পুলিশের উপর হামলা চালানো হবে।’ এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।