ই-মেইলে হুমকিদাতা মারুফ তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন। গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ মারুফকে গ্রেপ্তার করে। আজ ডিবি পুলিশ মারুফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।প্রসঙ্গত, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো ওই ই-মেইলে লেখা ছিল, ‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের ওপর ও পুলিশের উপর হামলা চালানো হবে।’ এ ঘটনা ডিবি পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।