ই-মেইলে হুমকিদাতা মারুফের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রহমানকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ আজ বৃহস্পতিবার মারুফকে আদালতে হাজির করে নয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে মারুফ হোসেনের পাঠানো ওই ই-মেইলে লেখা ছিল ‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের ওপর ও পুলিশের ওপর হামলা চালানো হবে।’ এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।