ইঁদুরে বিপত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকং থেকে কাঠমান্ডুগামী বিমানের ককপিটে উঠে পড়েছে একটি ইঁদুর। উঠেই শুরু করে ছোটাছুটি। হংকং বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নের আগ মুহূর্তে ইঁদুরের উপস্থিতি টের পান পাইলট। ঝুঁকি নিতে চাননি তিনি। ফলে ফ্লাইটটি বাতিল করা হয়। ইঁদুরের কারণে নেপাল এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ওই এয়ারলাইনসের হংকং কার্যালয়ের মহাব্যবস্থাপক সিটা গুরুং বলেন, ‘হ্যাঁ, আমরা ককপিটে একটি ইঁদুর দেখতে পেয়েছি। ইঁদুরটি এখনো ধরা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। রোমশ এই অতিথিকে শিকার না করা পর্যন্ত বিমানটির ফ্লাইট স্থগিত থাকবে।’ এএফপি