ইংরেজি টার্মগুলো ইংরেজিতে লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, ঢাকাজীববিজ্ঞানে তত্ত্বীয় অংশের উত্তর অবশ্যই যথাযথভাবে লিখবে। বৈশিষ্ট্য, কাজ, সংজ্ঞা, উদাহরণ, পার্থক্যযুক্ত প্রশ্ন এবং চিত্র বা বৈজ্ঞানিক নামসংবলিত প্রশ্নের উত্তর দিলে অবশ্যই ভালো নম্বর পাবে। বৈজ্ঞানিক নামের দুটি অংশে পৃথক পৃথক আন্ডারলাইন দেবে। বানান ভুল যেন না হয় সেদিকে নজর রাখবে। উদাহরণের ক্ষেত্রে সঠিক বৈজ্ঞানিক নাম লিখবে। জীববিজ্ঞানে ব্যবহূত ইংরেজি টার্মগুলো অবশ্যই ইংরেজিতে লিখবে। যেমন: DNA, RNA, ADP, ATP ইত্যাদি। প্রশ্নের উত্তরে চিত্র থাকলে অবশ্যই অঙ্কন করতে হবে। চিত্রে অবশ্যই শনাক্তকরণ থাকতে হবে। চিত্র আঁকতে HB বা 2B পেনসিল ব্যবহার করবে। মনে রাখবে, প্রশ্নের উত্তরে তথ্যগত ভুল করবে না। যেমন: নাম, সংখ্যা, সাল, বৈশিষ্ট্য ইত্যাদি। প্রতিদিন ভালো করে পাঠ্যবই রিভিশন দাও, তবেই বেশি নম্বর পাবে।